Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা স্থগিত
  • যশোর বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার মাদক জব্দ : আটক ২
  • ঈদযাত্রার ১৫ দিনে নিহত ৩৫৮ জন 
  • বাংলাদেশ রেড ক্রিসেন্ট মাগুরা ইউনিট নির্বাচন সম্পন্ন
  • শ্যামনগরে প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ বিতরণ
  • রামপালে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত
  • সাতক্ষীরার মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির ডাস্টবিন বিতরণ
  • ‘যশোর গণহত্যা দিবস’ পালনে প্রস্তুতি সভা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ৩১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর-২ আসনে স্বতন্ত্র হিসেবে জহুরুল ইসলামের মনোনয়নপত্র দাখিল

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ২৯, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

চৌগাছা সংবাদদাতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা বিএনপির সদস্য ও চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম।

সোমবার বিকেলে যশোর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় চৌগাছা উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট রাজু আহমেদ, পৌর বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাস্টার আব্দুল আলিম, যুবদল নেতা মাস্টার কামরুল ইসলামসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। তারা জহুরুল ইসলামের প্রার্থিতাকে স্বাগত জানিয়ে নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

জহুরুল ইসলাম দীর্ঘদিন ধরে চৌগাছা উপজেলা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি ১৯৭৯ সালে ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে রাজনৈতিক জীবনের সূচনা করেন। পরবর্তীতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সভাপতি ও আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনে কারাবাসসহ বিভিন্ন সময় মামলা-হামলা ও নির্যাতনের শিকার হলেও রাজপথে সক্রিয় ছিলেন তিনি।

তিনি দুইবার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সমবায় সমিতির চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠায়ও রয়েছে তার ভূমিকা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে তিনি যশোর-২ আসনের ভোটারদের সমর্থন প্রত্যাশা করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা স্থগিত

মার্চ ৩১, ২০২৬

যশোর বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার মাদক জব্দ : আটক ২

মার্চ ৩১, ২০২৬

ঈদযাত্রার ১৫ দিনে নিহত ৩৫৮ জন 

মার্চ ৩১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.