Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঐতিহাসিক চুনখোলা মসজিদ: বাগেরহাটের প্রাচীন স্থাপত্যের অনন্য নিদর্শন
  • সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবী ফোরামের সভা
  • তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
  • আ. লীগ কর্মীদের ওপর নির্ভরশীলতাই মুন্নির ফেল করার কারণ
  • রিকশাচালককে হত্যা করে যশোরে রিকশা ছিনতাই
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানি পণ্য আটক
  • ২৫ এপ্রিল জেসিএফ প্রতিষ্ঠাতা আজাদুল কবির আরজুর নাগরিক শোকসভা
  • মাগুরায় ভোক্তার অভিযানে জরিমানা 
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মার্চ ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর-৩ আসনে লাঙ্গলের জয় নিশ্চিত করতে জাতীয় পার্টির প্রস্তুতি সভা

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ২৭, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী খবির গাজীকে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা জাতীয় পার্টি কার্যালয়ে আয়োজিত এই সভায় যশোর পৌরসভা ও সদর উপজেলার ১৫টি ইউনিয়নের শীর্ষ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা, লাঙ্গল প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রচারণা চালানোর ওপর গুরুত্বারোপ করেন। নির্বাচনী কার্যক্রম জোরদার করতে প্রতিটি ইউনিয়নে পৃথক প্রচার টিম গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।

যশোর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজিজুর রহমান আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য পদপ্রার্থী খবির গাজী। তিনি বলেন, যশোরের সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য লাঙ্গলের বিকল্প নেই। তৃণমূলের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করলে বিজয় নিশ্চিত হবে ইনশা আল্লাহ।

সভায় আরও বক্তব্য রাখেন, যশোর জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম, সম্মানিত সদস্য মিনহাজুল আরেফিন, যশোর পৌর জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট জি এম মুসা, জেলা দপ্তর সম্পাদক মনিরুজ্জামান হিরন, সদর উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি সফিয়ার রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্বাস আলী মোল্লা, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান এবং জাতীয় সৈনিক পার্টি যশোর জেলার আহ্বায়ক সৈয়দ আহমদ।

মতবিনিময় সভায় উপস্থিত ১৫টি ইউনিয়নের নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।
তারা জানান, লাঙ্গল প্রতীকের প্রতি সাধারণ মানুষের আগ্রহ ও সমর্থন বাড়ছে এবং সঠিক পরিকল্পনা ও প্রচারণার মাধ্যমে যশোর-৩ আসনে জাতীয় পার্টির বিজয় অর্জন সম্ভব।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ঐতিহাসিক চুনখোলা মসজিদ: বাগেরহাটের প্রাচীন স্থাপত্যের অনন্য নিদর্শন

মার্চ ১৫, ২০২৬

সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবী ফোরামের সভা

মার্চ ১৫, ২০২৬

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মার্চ ১৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.