Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঐতিহাসিক চুনখোলা মসজিদ: বাগেরহাটের প্রাচীন স্থাপত্যের অনন্য নিদর্শন
  • সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবী ফোরামের সভা
  • তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
  • আ. লীগ কর্মীদের ওপর নির্ভরশীলতাই মুন্নির ফেল করার কারণ
  • রিকশাচালককে হত্যা করে যশোরে রিকশা ছিনতাই
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানি পণ্য আটক
  • ২৫ এপ্রিল জেসিএফ প্রতিষ্ঠাতা আজাদুল কবির আরজুর নাগরিক শোকসভা
  • মাগুরায় ভোক্তার অভিযানে জরিমানা 
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মার্চ ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যুবদল নেতার হামলায় ছাত্রদল নেতা নিহত

banglarbhoreBy banglarbhoreমার্চ ১৯, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কলারোয়া সংবাদদাতা
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বণিক সমিতির কমিটি গঠন ও পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে যুবদল নেতার হামলায় সাবেক ছাত্রদল নেতা শাহরিয়ার আরেফিন তুরান নিহত হয়েছেন। মঙ্গলবার নিজ বাড়িতে মারা যান তিনি।

নিহত শাহরিয়ার আরেফিন তুরান (৩০) কলারোয়ার কুশোডাঙ্গা ইউনিয়নের ধানঘরা গ্রামের মৃত. আব্দুল হামিদের ছেলে। তিনি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

নিহতের চাচা আব্দুর রশিদ জানান, গত ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় তুরান তার দোকানের ভাড়াটিয়া মনিরুল ইসলামের কাছে পাওনা ২০ হাজার টাকা চান। এ নিয়ে দুইজনের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে মনিরুল ইট দিয়ে তুরানের মাথায় আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে খুলনা মেডিকেলে তার অস্ত্রোপচার হয়।

অভিযুক্ত মনিরুল ইসলাম কেরালকাতা ইউনিয়নের কাউরিয়া গ্রামের বাসিন্দা ইউনিয়ন যুবদলের ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক।

আব্দুর রাজ্জাক বলেন, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মনিরুলকে তুরানকে ইট দিয়ে আঘাত করে। এরপর চিকিৎসাধীন অবস্থায় তুরানের মৃত্যু হয়। কাজিরহাট বাজার বণিক সমিতির কমিটিকে ঘিরে তাদের মধ্যে বিরোধ ছিল। সেই জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুল আরেফিন বলেন, মনিরুল ইসলাম ও তার বাবা নুরুল ইসলামের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ছাত্রদল নেতা নিহত
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ঐতিহাসিক চুনখোলা মসজিদ: বাগেরহাটের প্রাচীন স্থাপত্যের অনন্য নিদর্শন

মার্চ ১৫, ২০২৬

সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবী ফোরামের সভা

মার্চ ১৫, ২০২৬

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মার্চ ১৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.