Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বৈশাখ বরণ : বিবর্তন-সুরবিতান-সুরধুনী আনছে চমক
  • প্রধানমন্ত্রীর যশোর সফর ঘিরে জেলা বিএনপির যৌথসভা, ব্যাপক প্রস্তুতির নির্দেশ
  • যশোরে সাম্রাজ্যবাদ বিরোধী বিক্ষোভে জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি
  • যশোরে জমি বিরোধকে কেন্দ্র করে মামলা-হামলার অভিযোগে সংবাদ সম্মেলন
  • এক মুঠো স্বপ্ন বিলিয়ে দেন হোসাইন আহমেদ
  • যশোরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১
  • ঝড় উঠলে সন্তানদের নিয়ে পলিথিন জড়িয়ে রাত কাটাতে হয় তাদের!
  • রামপালে খুনের রাজনীতির স্থান হবে না : কাজী জাহিদুল ইসলাম
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, এপ্রিল ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

রমজান উপলক্ষে বিশেষ টাস্কফোর্স অভিযান

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ২২, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

রমজান উপলক্ষে বাজার তদারকি জোরদার করতে বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর। অভিযানে চৌগাছা উপজেলার বাজারে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।

অভিযান সূত্রে জানা যায়, চৌগাছা বাজারের সেলিম অ্যাণ্ড আসলাম স্টোরকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারায় বিভিন্ন ধরনের শিশু খাদ্যে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও কোম্পানির পূর্ণাঙ্গ নাম-ঠিকানা না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া একই বাজারের আলামিন স্টোর ও কাশেম স্টোরকে আইনটির ৩৮ ধারায় মূল্য তালিকা সংক্রান্ত অনিয়মের দায়ে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। তিন প্রতিষ্ঠানের কাছ থেকে সর্বমোট ১৪ হাজার টাকা জরিমানা আদায় ও মুদি ও মাংসের দোকানসহ মোট ১০টি প্রতিষ্ঠানে মূল্যতালিকা যাচাই করেন।

অভিযানে ক্যাব সদস্য, থানা পুলিশ ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

ভোক্তা অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান বলেন, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

বিশেষ টাস্কফোর্স
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বৈশাখ বরণ : বিবর্তন-সুরবিতান-সুরধুনী আনছে চমক

এপ্রিল ১১, ২০২৬

প্রধানমন্ত্রীর যশোর সফর ঘিরে জেলা বিএনপির যৌথসভা, ব্যাপক প্রস্তুতির নির্দেশ

এপ্রিল ১১, ২০২৬

যশোরে সাম্রাজ্যবাদ বিরোধী বিক্ষোভে জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি

এপ্রিল ১১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.