Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঈদ-তাদের বিচ্ছিন্নতার প্রতীক
  • ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!
  • বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ
  • ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার
  • ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ
  • সাবেক কৃতি খেলোয়াড় যশোরের পরিচিত মুখ বাবুর ইন্তেকাল
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানী পণ্য জব্দ
  • ঈদ সামনে রেখে যশোরে পরিবহন খাতে ভোক্তার অভিযান, জরিমানা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মার্চ ২২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

রাজগঞ্জে শীত বাড়ার সাথে সাথে বেড়েছে পুরনো কাপড়ের চাহিদা

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ১৭, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

রাজগঞ্জ প্রতিনিধি
শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে মণিরামপুর উপজেলার রাজগঞ্জ, নেংগুড়াহাটসহ বিভিন্ন হাটবাজারে খোলা দোকানগুলোতে শীত নিবারণে পুরনো গরম কাপড়ের ব্যাপক চাহিদা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের কাপড় কেনার চাহিদা সবচেয়ে বেশি। খোলা মার্কেটের দোকানগুলোতে জমজমাট হয়ে উঠছে বেচাকেনা।
হঠাৎ শীতের তীব্রতা বাড়ায় সাথে সাথে ফুটপাতের দোকানগুলি থেকে গ্রামাঞ্চলে বসবাসরত বিত্ত ও মধ্যবিত্ত পরিবারের লোকজন এসব কাপড় কিনছে। নতুন কাপড়ের দাম অনেক বেশি তাই পুরনো কাপড়ের দোকানের দিকে ঝুঁকে পড়েছেন গ্রামীণ ক্রেতারা। আর সকাল থেকে রাত পর্যন্ত বেচাকেনা করছেন ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা। আর ক্রেতার ভিড় বাড়ায় ভ্রাম্যমাণ বিক্রেতারা দারুণ খুশি। গত কয়েকদিন ধরে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। শীত নিবারণে প্রয়োজন গরম কাপড়। শীতের প্রকোপ বেশি হওয়ায় রাজগঞ্জ, নেংগুড়াহাট এলাকায় বিভিন্ন গ্রামের গরীব পরিবারের লোকজনদের শীতে গরম পোশাক প্রয়োজন। তাই বেশি দামে নয়, কম দামেই গরম পোশাক কেনার দিকে মানুষ ঝুঁকছেন। উপজেলার রাজগঞ্জ বাজারসহ সরেজমিনে দেখা যায় নেংগুড়াহাট, শয়লা বাজার, বকুলতলা বাজার, কাঁঠালতলা বজার, ঝাঁপা বাজার, খেদাপাড়া বাজারসহ বিভিন্ন বাজার ও বিভিন্ন হাটবাজারগুলোতে বসেছে অস্থায়ী দোকান। সবকিছুর দাম বৃদ্ধির সাথে সাথে বেড়েছে এসব পোশাকের দামও। যে সকল মানুষ পেটপুরে দু-বেলা দু-মুঠো ভাত খেতে পায় না, এ শীতে তাদের বাঁচা বড় দায় হয়ে পড়েছে। তারপরও কাপড়ের অত্যধিক দাম। ফলে কোন রকমে শীত নিবারণের জন্য তারা কম দামের কাপড় কেনার জন্য বাজারের পুরোনো কাপড়ের দোকানে ছুটছে। সকাল থেকে অনেক রাত পর্যন্ত বিভিন্ন ধরনের গরম কাপড় বিক্রি হচ্ছে এসব দোকানে। এসব কাপড় ব্যবসায়ীরা যশোর, ঢাকা, চট্টগ্রাম ও খুলনা থেকে আমদানি করে বিক্রি করছে। যেখানে সেখানে রীতিমত ভিড় করছে ও মধ্য আয়ের মানুষ। দোকানীদের সাজিয়ে রাখা কাপড়ের স্তুপ থেকে চলছে পছন্দের হিড়িক। কাপড় পছন্দ হলে অথবা ঠিকটাক মতো গায়ে লাগলে শুরু হয় দোকানী ও ক্রেতাদের মধ্যে দামদর কষাকষি। দামদরে হলে নতুন ও পুরনো জ্যাকেট এবং সুয়েটার রকম গরম কাপড় কিনছেন ক্রেতারা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ

মার্চ ১৮, ২০২৬

ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার

মার্চ ১৮, ২০২৬

ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ

মার্চ ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.