Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রোগী কল্যাণ সমিতি যশোরের মতবিনিময়
  • অবৈধ দখলদার উচ্ছেদে সড়কে যশোর পৌরসভার লাল দাগ
  • ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে মিম
  • যশোরে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২
  • জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টানা দ্বিতীয় জয় যশোরের
  • রামপালে আল আমীন বাহিনীর হামলা : বিচার দাবিতে আহতদের সংবাদ সম্মেলন
  • যশোরে ফিতরা ১০০ টাকা যাকাতের নিসাব ২ লাখ ১৪ হাজার টাকা
  • যশোরে স্বর্ণের বারসহ আটক ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, ফেব্রুয়ারি ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

রাজিম হত্যা : ৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট

banglarbhoreBy banglarbhoreজুন ১, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর শহরের চুড়িপট্টির দোকান কর্মচারী রাজিম হত্যা মামলায় পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকতা এসআই এমরানুর কবীর।

অভিযুক্ত আসামিরা হলেন, শহরের পূর্ববারান্দীপাড়া মোল্যাপাড়া বাঁশতলা এলাকার আজহার আলী পায়েল, আব্দুল কাদের রায়হান, শিমুল গাজী, বারান্দী মোল্যাপাড়ার ইয়ামিন ও ঝুমঝুমপুর চান্দের মোড় এলাকার রায়েব সিদ্দিক।

মামলার অভিযোগে জানা গেছে, রাজিম শহরের চুড়িপট্টির একটি দোকানে কাজ করে জীবীকা নির্বাহ করতেন। আসামিরা তার বন্ধু। ঘটনার কয়েক বছর আগে একটি পিকনিকে আসামিদের সাথে খাওয়া-দাওয়া নিয়ে রাজিমের বিরোধের সৃষ্টি হয়।

এ ঘটনা নিয়ে রাজিমকে মারতে আসামিরা কয়েকবার চেষ্টা করে ব্যর্থ হয়। ২০২৩ সালের ৯ নভেম্বর রাত ৮ দিকে আসামিরা রাজিমকে দোকান থেকে ডেকে পাশের গলির জাহিদ এন্টারপ্রাইজের সামনে নিয়ে গিয়ে তার উপর অতির্কিত হামলা চালিয়ে ছুরিকাঘাতে জখম করে।

রাজিমের চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পিতা ঝুমঝুমপুর প্রাইমারি স্কুল মোড় এলাকার বাদল বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখসহ অপরিচিত ব্যক্তিদের আসামি কোতয়ালি থানায় হত্যা মামলা করেন।

এ মামলার তদন্তকালে আটক আসামিদের দেয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে হত্যার সাথে জড়িত থাকায় ওই ৫ জনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত ৫ জনকে আটক দেখানো হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

রোগী কল্যাণ সমিতি যশোরের মতবিনিময়

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

অবৈধ দখলদার উচ্ছেদে সড়কে যশোর পৌরসভার লাল দাগ

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে মিম

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.