Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে মহিলা পরিষদর সভা
  • যশোরে সন্ধ্যার পর দোকান বন্ধের নির্দেশ উপেক্ষা
  • গণহত্যার শহীদদের তালিকা নেই সরকারের কাছে যশোরে স্মরণসভায় ক্ষোভ
  • দুর্নীতি করব  না, কাউকে দুর্নীতি করতে দেব না  : এমপি আবুল কালাম আজাদ
  • মণিরামপুর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত আজগার আলী স্মরণে দোয়া ও আলোচনা সভা
  • সাতক্ষীরায় স্থানীয় পর্যায়ে সামাজিক সংহতি বৃদ্ধি প্রচারাভিযান
  • পাম্পগুলোতে রাজনৈতিক প্রভাব দেখতে চাই না : এমপি মতিয়ার
  • রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে পরিবেশ প্রতিমন্ত্রী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, এপ্রিল ৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

রামপালে ‘আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার এন্ড রিচার্স সেন্টার’ পরিদর্শনে পরিবেশ প্রতিমন্ত্রী

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ৪, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

রামপাল সংবাদদাতা

রামপালে বিশ্বমানের সেবা প্রদানকারী সংস্থা আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার এন্ড রিচার্স সেন্টার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার ঝনঝনিয়ায় বিশ্বমানের এ হাসপালটি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন ফশফন।

পরিদর্শনকালে তিনি হাসপালটি বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন ও আগত রোগীদের সাথে কথা বলেন। পরে হাসপাতালের সম্মেলন কক্ষে প্রতিষ্ঠানটির ফাউন্ডার পরিচালক রেজা সেলিম হাসপাতালের কার্যক্রম ও সেবা প্রদানের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় তিনি হাসপালের বিশ্বমানের সেবা দানের কর্মকৌশল এবং ক্যান্সার রোগসহ অসংক্রামক রোগ প্রতিরোধ বিষয়ে বর্ণনা দেন।

অজপাঁড়াগায়ে এমন বিশ্বমানের হাসপাতাল দেখে অভিভূত হন প্রতিমন্ত্রী। তিনি দ্রুততম সময়ের মধ্যে এই হাসপাতালকে দেশের মডেল হাসপাতালে রূপান্তরে সরকারের পক্ষ থেকে সকল প্রকার সহায়তা প্রদানের আশ্বাস দেন। এ সময় প্রতিমন্ত্রী আরো বলেন, প্রতিটি বিভাগে এমন ধরনের হাসপাতাল যা গতানুগতিক ধারার বাইরে গিয়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করে সরকারের পক্ষ থেকে সেটি করা হবে।

এর পূর্বে পরিদর্শনের শুরুতেই হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় রামপাল সচেতন নাগরিক সমাজের নেতৃবৃন্দ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান এ খুলনা মোংলা মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে করণীয় সম্পর্কে অবহিত করলে প্রতিমন্ত্রী মহাসড়কটি দুর্ঘটনা মুক্ত করতে সকল পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

পরিদর্শনকালে বাগেরহাটের জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, সিভিল সার্জন এএসএম মাহাবুবুল আলম, বাগেরহাট জেলা সমাজসেবা কর্মকর্তা সন্তোষ কুমার, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি, সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার বাবুল সরদার, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন,

সাধারণ সম্পাদক আলতাপ হোসেন বাবু, সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, রামপাল সচেতন নাগরিক ফোরামের আহবায়ক সাবেক জেলা জজ জালাল উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ সুলতান আহমেদ, যুগ্ম আহবায়ক শেখ আ. মান্নান, মেজর (অব.) মল্লিক মনিরুজ্জামান, যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আব্দুল হান্নান, যুগ্ম আহবায়ক আফরোজা বেগম, সদস্য সচিব এমএ সবুর রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার ও রিচার্স সেন্টারের কম্পাউন্ডে বকুল বৃক্ষ রোপণ করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে মহিলা পরিষদর সভা

এপ্রিল ৫, ২০২৬

যশোরে সন্ধ্যার পর দোকান বন্ধের নির্দেশ উপেক্ষা

এপ্রিল ৫, ২০২৬

গণহত্যার শহীদদের তালিকা নেই সরকারের কাছে যশোরে স্মরণসভায় ক্ষোভ

এপ্রিল ৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.