রামপাল সংবাদদাতা

রামপালে আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নাগরিক ফোরামের সভাপতি এমএ সবুর রানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসী।

বিশেষ অতিথির বক্তব্য দেন, সাবেক শিক্ষক গোপেন্দু চক্রবর্তী, নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক এ্যাঞ্জেল মৃধা, শেখ মোজাফফর হোসেন, মোতাহার হোসেন মল্লিক, লায়লা সুলতানা, ছবি রানী মন্ডল প্রমুখ।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিজিয়া পারভীন।

বক্তারা বলেন, সমাজের সব ধরনের বৈষম্য দূর করতে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি জরুরি।

উল্লেখ্য, ১৯৬০ সালে দক্ষিণ আফ্রিকার শার্পভিলে বর্ণবাদের বিরুদ্ধে আন্দোলনে নিহতদের স্মরণে প্রতি বছর ২১ মার্চ দিবসটি পালিত হয়ে আসছে।

Share.
Exit mobile version