Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জলাবদ্ধতা নিরসনে ভবদহের বুরুলি খাল খনন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত
  • উপশহর ডি ব্লক প্রাথমিক বিদ্যালয়র প্রাক্তণ শিক্ষক আব্দুল খালেককে সংবর্ধনা প্রদান
  • খুলনা জেলা পরিষদ দুর্নীতি মুক্ত ঘোষণা দিলেন প্রশাসক বাপ্পী
  • দল বদলে প্রভাব বিস্তার: চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে বেপরোয়া শাহ আলম
  • রামপাল সচেতন নাগরিক সমাজের কমিটি গঠন আহবায়ক জালাল উদ্দিন সদস্য সচিব সবুর রানা
  • যশোরে তেল পাম্প আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত
  • এবার যশোরে গ্যাসের দাম বৃদ্ধির গুজব
  • ‘ফ্রাঙ্কেনস্টাইন’-এ মুগ্ধ দর্শক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

রামপাল সচেতন নাগরিক সমাজের কমিটি গঠন আহবায়ক জালাল উদ্দিন সদস্য সচিব সবুর রানা

banglarbhoreBy banglarbhoreমার্চ ২৮, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

রামপাল সংবাদদাতা
রামপালে সড়ক নিরাপদ করাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার লক্ষ্যে গঠন করা হয়েছে “রামপাল সচেতন নাগরিক সমাজ”। শনিবার সকাল ১০ টায় উপজেলার আমাদের গ্রাম ডিজিটাল সেন্টারে এ কমিটি গঠন করা হয়।

৪১ সদস্য বিশিষ্ট কমিটির আহবায়ক করা হয়েছে অবসরপ্রাপ্ত জেলা জজ জালাল উদ্দিনকে ও সাংবাদিক এমএ সবুর রানাকে করা হয়েছে সদস্য সচিব।

এতে সিনিয়র যুগ্ম আহবায়ক হয়েছেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা শেখ সুলতান আহমেদ, যুগ্ম আহবায়ক যথাক্রমে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ আ. মান্নান, অবসরপ্রাপ্ত মেজর মল্লিক মনিরুজ্জামান, রামপাল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নান ও গিলাতলা সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আফরোজা বেগম। সভায় খুলনা-মোংলা মহাসড়কে একের পর এক মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়।

উল্লেখ, গত ১২ মার্চ সড়কের বেলাই ব্রিজ এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জনসহ মোট ১৪ জন নিহত হন। এ ঘটনায় রামপাল সচেতন নাগরিক সমাজ উদ্বেগ প্রকাশ করেন। যে কারণে সড়কে যানবাহনসহ পথচারী চলাচল নিরাপদ করতে এবং সড়কে প্রাণহানি শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ সুলতানা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন গ্রাম ক্যান্সার কেয়ার অ্যাণ্ড রিসার্চ সেন্টারের পরিচালক রেজা সেলিম। এ সময় আরো বক্তব্য দেন, রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল, অবসরপ্রাপ্ত জেলা জজ জালাল উদ্দিন, অ্যাডভোকেট মহিউদ্দিন শেখ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ আ. মান্নান, অবসরপ্রাপ্ত মেজর মল্লিক মনিরুজ্জামান, রামপাল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নান, গিলাতলা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আফরোজা বেগম, প্রেসক্লাব রামপালের সদস্য এম, এ সবুর রানা, প্রধান শিক্ষক সংকর কুমার শিকদার, রামপাল কলেজের শরীরচর্চা শিক্ষক তাহিদুল ইসলাম, শিক্ষক শামীম আরা শিপ্রা, আল মামুন হাওলাদার, শিক্ষক আবুল বাশার, প্রেসক্লাব রামপালের সদস্য সচিব মেহেদী হাসান, সদস্য আমিনুল হক নান্টু, সুন্দরবন মহিলা কলেজের প্রভাষক মল্লিক জাহাঙ্গীর হোসেন, সহ অধ্যাপক তারিকুল ইসলাম প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জলাবদ্ধতা নিরসনে ভবদহের বুরুলি খাল খনন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত

মার্চ ২৮, ২০২৬

উপশহর ডি ব্লক প্রাথমিক বিদ্যালয়র প্রাক্তণ শিক্ষক আব্দুল খালেককে সংবর্ধনা প্রদান

মার্চ ২৮, ২০২৬

খুলনা জেলা পরিষদ দুর্নীতি মুক্ত ঘোষণা দিলেন প্রশাসক বাপ্পী

মার্চ ২৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.