রামপাল সংবাদদাতা
রামপালের কৃতি সন্তান যুক্তরাজ্যে বার- এট ল পড়ুয়া সাবেক ছাত্রদল নেতা রবিউল ইসলাম বৃহস্পতিবার বিকেল ৪ টায় রামপালে ফিরে নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে ধানের শীষের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন।

রবিউল ইসলাম জানান, প্রায় দেড় বছর পূর্বে বার-এট ল সম্পন্নের জন্য তিনি লন্ডন যান। তিনি রামপাল উপজেলা ছাত্রদলের সদস্য সচিবের দায়িত্ব পালনকালীন সময়ে উচ্চ শিক্ষার জন্য লন্ডন যান।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং বাগেরহাট-৩ আসনের ধানের শীষের প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের প্রচার প্রচারণা চালাবেন বলে জানান। রামপালে নেমেই তিনি ধানের শীষে ভোট প্রার্থনা করে প্রচার শুরু করেন।

এর আগে সহাস্রাধিক মোটরসাইকেল শোভাযাত্রাসহকারে নেতা-কর্মীরা ফকিরহাটের কাটাখালী মোড় থেকে তাকে বরণ করেন।

Share.
Exit mobile version