Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি
  • লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা
  • স্বাধীনতা দিবসে যশোরে দিনব্যাপি কর্মসূচি
  • যে যার অবস্থান থেকে সমাজ উন্নয়নে কাজ করার আহ্বান: যশোর বোর্ড চেয়ারম্যান
  • স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরে সম্মিলিত সাংস্কৃতিক আয়োজন
  • মণিরামপুরে গণহত্যা দিবস পালিত
  • বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজেন গণহত্যা দিবস পালন
  • যশোরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় গণহত্যা দিবস পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মার্চ ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শব্দ থিয়েটারের নাটক ‘এ গ্রেট স্মাগলার’র মহরত অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreমে ১১, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

ফিলিস্তিনের সাধারণ মানুষের দুর্বিসহ জীবন এবং বিশ্ববাসীর কাছে তাদের সম্পর্কে ভুল তথ্য উপস্থাপনের চিত্রনাট্য নিয়ে শব্দ থিয়েটারের নতুন নাটক ‘এ গ্রেট স্মাগলার’ এর মহরত ঘোষণা করা হয়। রোববার সকালে যশোর জেলা শিল্পকলা একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন নাট্যজন মহিউদ্দীন লালু।

মাসউদ জামানের রচনা ও নির্দেশনায় নাটকটি পরিবেশনা করবে শব্দ থিয়েটার। সংবাদ সম্মেলনে জানানো হয়, নাটকটির সম্ভাব্য মঞ্চায়ন হবে জুলাই মাসের প্রথম সপ্তাহে।

নাটকের বিষয়বস্তু সম্পর্কে নাট্যকার মাসউদ জামান বলেন, ইসরাইলের আগ্রাসনে ফিলিস্তিনের সাধারণ মানুষ করুণ পরিস্থিতির শিকার হচ্ছেন। বিশ্বজুড়ে ফিলিস্তিনিদের সম্পর্কে ভুল ধারণা দেয়া হচ্ছে। এই বিষয়গুলো সংলাপের মাধ্যমে এই নাটকে তুলে ধরা হয়েছে।

শব্দ থিয়েটারের বিশেষ দিক উল্লেখ করে সংবাদ সম্মেলনে জানানো হয়, তারা সবসময় নতুনত্বে বিশ্বাসী। দর্শকবৃন্দের সুবিধার জন্য ইতোমধ্যে অনলাইন টিকিট ব্যবস্থা চালু করা হয়েছে। এবার থেকে সিজন টিকিটও চালু করা হবে। এর মাধ্যমে দর্শকবৃন্দ বছরে শব্দ থিয়েটারের চারটি নাটক অগ্রিম টিকিট কেটে দেখতে পারবেন। প্রতিটি নাটকের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। জুলাই মাস থেকেই সিজনের নাটকের টিকিট বিক্রি শুরু হবে। ‘এ গ্রেট স্মাগলার’ নাটকটির ইংরেজি অনুবাদ করা হবে এবং বিভিন্ন দেশে এর ইংরেজি সংস্করণ মঞ্চস্থ করার পরিকল্পনা রয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব স্বপন দাস, তাপস কুমার নিশ্বাস, অরুণ কুমার মজুমদার, আলমগীর হোসেন বাবু, কবি শাহিদুর রহমান, নাট্য অভিনেতা সোহেল, পিয়াশ, ইব্রাহীম, মারুফ হোসেন, রাকিবুল ইসলাম এবং নাট্য ব্যক্তিত্ব ইলিয়াস শরীফ প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি

মার্চ ২৬, ২০২৬

লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা

মার্চ ২৫, ২০২৬

স্বাধীনতা দিবসে যশোরে দিনব্যাপি কর্মসূচি

মার্চ ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.