Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শহর জুড়ে গাড়ির গড়াগড়ি
  • যশোরে গোডাউনে মিলল বিপুল সংখ্যক আমেরিকান মোটরসাইকেল
  • জমি দখল নিয়ে সংঘাত : স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার হুমকি
  • স্ত্রীসহ শেখ আফিল উদ্দিনের বিরুদ্ধে দুদকের মামলা
  • ধসে পড়েছে ঝাঁপা সেতুর সংযোগ সড়ক
  • যশোরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ভাষা দিবসের আলোচনা সভা
  • হলদে পাখি অ্যাক্টিভিটি প্যাকে জাতীয় পর্যায়ে সেরা যশোর কালেক্টরেট স্কুলের ৩ শিক্ষার্থী
  • মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে “যশোর বিপ্লবী ছাত্র-জনতা”র ইফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, ফেব্রুয়ারি ২৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শহর জুড়ে গাড়ির গড়াগড়ি

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ২২, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

রোজায় শহরের যানজট নিয়ন্ত্রণের দাবি

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ

শহরের দড়াটানা এলাকায় নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে তীব্র যানজট। ইজিবাইক, বাংলার ‘টেসলা’খ্যাত রিকশা, ব্যক্তিগত গাড়ি ও বিভিন্ন ত্রিচক্রযান রাস্তার বড় অংশ দখল করে রাখায় দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। ফুটপাত দখল করে হকারদের ব্যবসা, দোকানের সামনে পার্কিং ব্যবস্থার অভাব এবং শহরের ধারণক্ষমতার বাইরে যানবাহন চলাচল সব মিলিয়ে যানজট পরিস্থিতি দিন দিন অসহনীয় হয়ে উঠছে।

স্থানীয়দের অভিযোগ, এসব বিষয়ে পৌর কর্তৃপক্ষের কার্যকর নজরদারি নেই। ফলে দড়াটানা, জজকোর্ট মোড়সহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সারাদিনই যানবাহনের গড়াগড়ি লেগে থাকে।

এদিকে, রোজা শুরুর দিন শহরে নামমাত্র উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। তবে, উচ্ছেদের পর আবারও যানজট শুরু হয়েছে। রোজার সময় সকাল ও বিকেলে মানুষের চলাচল বেড়ে যায়। কর্মব্যস্ত মানুষ চান ইফতারের আগে নিরাপদে ঘরে ফিরতে। যানজটের কারণে তা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন অনেকে। অন্যদিকে রোজা ঘিরে বাড়তি আয়ের আশায় রিকশা ও ইজিবাইক চালকদের সংখ্যাও বেে ছে কয়েক গুণ। যে কারণে যানজট আরও বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বাবলাতলা এলাকার বাসিন্দা মাসুদ পারভেজ বলেন, রোজার সময় আমরা চাই প্রশাসন যানজট নিয়ন্ত্রণ করুক। বিশেষ করে ইফতারের আগে রাস্তা যদি যানজটমুক্ত না থাকে, তাহলে রোজাদারদের কষ্ট বাড়বে।

শামীম রেজা নামে এক পথচারী বলেন, এমনিতেই শহরে স্বাভাবিকভাবে চলাচল করা যায় না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েকটি নির্দিষ্ট জায়গায় তীব্র যানজট থাকে। রোজায় অন্তত কিছুটা স্বস্তি চাই।

এদিকে জেলা ট্রাফিক পুলিশ জানিয়েছে, রোজায় যানজট নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। ট্রাফিক বিভাগের ইনস্পেক্টর ইউসুফ চৌধুরি বলেন, আমরা একাধিক সমন্বয় সভা করেছি। বাজার ব্যবসায়ী নেতাদের সঙ্গেও বৈঠক হয়েছে।

পৌরসভা, সদর থানা ও জেলা পুলিশ যৌথভাবে কিছু সিদ্ধান্ত নিয়েছি। বড়বাজারের গলির মুখে ব্যারিকেড থাকবে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে বাইরের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ব্যানার ও মাইকিংয়ের মাধ্যমে সচেতনতা বাড়ানো হবে।

তিনি আরও জানান, রোজার সময় ফুটপাত দখলমুক্ত রাখতে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন। কোনো হকার বা ইফতার সামগ্রি বিক্রেতা ফুটপাত দখল করে বসতে পারবে না।

যানজট
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে গোডাউনে মিলল বিপুল সংখ্যক আমেরিকান মোটরসাইকেল

ফেব্রুয়ারি ২২, ২০২৬

জমি দখল নিয়ে সংঘাত : স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার হুমকি

ফেব্রুয়ারি ২২, ২০২৬

স্ত্রীসহ শেখ আফিল উদ্দিনের বিরুদ্ধে দুদকের মামলা

ফেব্রুয়ারি ২২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.