Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • হৃদরোগীদের বাড়তি সতর্কতা জরুরি
  • যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল : ৫০% কমিশনে চলছে রোগী বেচাকেনা !
  • যশোরে জেলা মানবাধিকার সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানি মালামাল জব্দ
  • যশোরে অস্ত্র ও ককটেলসহ যুবক আটক : ফাঁসানোর অভিযোগে মানববন্ধন
  • যশোর ক্লাবের নতুন কমিটি বরণ ও পরিচিতি অনুষ্ঠান
  • মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাব: ৮৫ দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি
  • ইরানী প্রেসিডেন্ট কার্যালয়ে ইসরাইয়েলি হামলা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মার্চ ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শহীদ হাদি হত্যার বিচার দাবিতে যশোরে বিক্ষোভ

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ৯, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার আদায়ের দাবিতে যশোরে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরতলীর চাঁচড়া চেকপোস্টে সাধারণ জনগণ একত্রিত হয়ে এই বিক্ষোভ করে।

কর্মসূচিতে বক্তারা বলেন, জুলাই মাসে প্রশাসন তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করলে এবং সময়মতো কার্যকর পদক্ষেপ নিলে, সাধারণ মানুষকে রাজপথে নামতে হতো না। তারা অভিযোগ করেন, বিচারহীনতার সংস্কৃতির কারণেই বারবার জনগণকে আন্দোলনে নামতে হচ্ছে।

বক্তারা আরও বলেন, দেশের জনগণ আশা ও বিশ্বাস নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দিয়েছে। কিন্তু তারা কোনো ভয়ের কারণে বা অভ্যন্তরীণ কোনো শক্তির প্রভাব কিংবা বিদেশি স্বার্থের দালালি করে ন্যায়বিচার থেকে সরে আসে, তাহলে জনগণ তা মেনে নেবে না। তারা স্পষ্টভাবে বলেন, আর কোনো প্রতিরোধ বা প্রতিবাদের ভাষা নয়-শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জনগণ রাজপথ ছাড়বে না।

সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে আগামী রোববার বিকাল ৩টায় যশোরের মণিহার এলাকায় উপস্থিত থাকার জন্য সকলকে আহ্বান জানানো হয়।

বিক্ষোভ কর্মসূচিতে সাধারণ জনগণের উদ্দেশ্যে বক্তব্য দেন, মাহমুদুল হক সোহান। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, শোহানুর রহমান, আমির হামজা, আরিফুল ইসলাম টিটো, মাহমুদুল্লাহ রিহাদ, আমিনুল হক তামিম, উম্মে সাদিয়া, মো. রিয়াজ, আশালতা প্রমুখ।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেন। তারা দ্রুত বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

হৃদরোগীদের বাড়তি সতর্কতা জরুরি

মার্চ ১১, ২০২৬

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল : ৫০% কমিশনে চলছে রোগী বেচাকেনা !

মার্চ ১১, ২০২৬

যশোরে জেলা মানবাধিকার সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা

মার্চ ১১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.