শার্শা সংবাদদাতা

যশোরের শার্শায় পুলিশি অভিযানে জুয়া খেলার সরঞ্জাম নগদ উনপঞ্চাশ হাজার সাতশত ত্রিশ টাকাসহ দুই জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার  রাত দশটার দিকে উপজেলার টেংরালী এলাকা থেকে তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়। সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য দুই জুয়াড়ি কৌশলে পালিয়ে যায়।

গ্রেপ্তাররা হলেন, শার্শার টেংরালী (দক্ষিণপাড়া) গ্রামের সামাউল ইসলাম (৩৫) এবং সেলিম রহমান (৩৭)

পুলিশ জানায়, জুয়া খেলা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টেংরালী দক্ষিণপাড়া এলাকার বশিয়ার উদ্দিনের বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে জুয়ার আসর থেকে দুই জুয়াড়িকে গ্রেপ্তার এবং জুয়া খেলার সরঞ্জাম (তাস) নগদ উনপঞ্চাশ হাজার সাতশত ত্রিশ টাকা জব্দ করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটকদেরকে শনিবার দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক দুই আসামির বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে পালাতক আসামিদেরকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Share.
Exit mobile version