শার্শা সংবাদদাতা :
যশোরের শার্শায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত এ র্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
র্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক পারভেজ, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির এবং জামায়াত নেতা মাওলানা আহম্মদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
