বেনাপোল সংবাদদাতা:
শার্শায় পৃথক অভিযানে ৩৮ কেজি গাঁজাসহ আয়নামতি (৪০) নামে এক নারী আটক হয়েছে। ৩১ মার্চ গভীর রাতে উপজেলার লক্ষনপুর ইউনিয়নের হরিণাপোতা গ্রামে এ অভিযান পরিচালনা করে তাকে আটক করে শার্শার গোড়পাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা লক্ষনপুর ইউনিয়নে দুটি অভিযান পরিচালনা করে আয়না মতি নামে একজনকে আটক করা হয়েছে। এ সময় তার বসত বাড়ির পশ্চিম পাশে গোয়াল ঘর থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
অপর অভিযানে একই গ্রামের পলাতক আসামি মুনসুর হোসেনের বাড়ির পিছনে টয়লেটের সেফটি ট্যাঙ্ক তল্লাশী করে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মুনসুর হোসেন সহ তার সহযোগীরা পালিয়ে যায়।
শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মো. মনিরুজ্জামান জানান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষনপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদক আইনে মামলা দিয়ে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
শিরোনাম:
- নাভারন-সাতক্ষীরা মহাসড়কে কাভার্ডভ্যানে ধাক্কা : নিহত ২
- যশোরে অভিযানের নামে স্বজনপ্রীতি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের
- নতুন কুঁড়ি স্পোর্টস : যশোর জেলা পর্যায়ে সফল কেশবপুর
- সুন্দরবনে বাঘের আক্রমণের শিকার মৌয়াল
- জেলা তথ্য অফিসের উদ্যোগে যশোরে ফ্যামিলি সমাবেশ
- মাগুরায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন
- রামপালে চাঁদাবাজের বিরুদ্ধে মামলা করে বিপাকে সম্পদ হারানো পোল্ট্রি ব্যবসায়ী
- ঝিকরগাছায় আইন শৃঙ্খলা কমিটির সভা

