Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • “BNP Network” কেন্দ্র করে বিএনপির বিজিএন: তৃণমূল-কেন্দ্র সংযোগ জোরদার
  • বিশ্ব নাট্য দিবস উপলক্ষে ৩ দিনের অনুষ্ঠানের সমাপ্তি
  • যুবদলের নাম ভাঙিয়ে যশোরে পাম্প থেকে খোলা তেল নিয়ে বিক্রি, তাৎক্ষণিক পদক্ষেপ দলের
  • নড়াইলে ফিলিং স্টেশন ব্যবস্থাপক হত্যা: অভিযুক্ত ট্রাক চালককে শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার
  • যশোরে যাত্রিক ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা
  • গাছচোরদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যশোর জেলা পরিষদ প্রশাসক
  • নাজমা হোটেলকে লাখ টাকা জরিমানা
  • যশোরে শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন : ৭২ ঘণ্টার আল্টিমেটাম
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মার্চ ৩০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শার্শায় হতদরিদ্রের চাল ছিনতাই : আটক ২ বিএনপি কর্মী

banglarbhoreBy banglarbhoreআগস্ট ২, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

শার্শা সংবাদদাতা

যশোরের শার্শার উলাশীতে হতদরিদ্রদের মাঝে বিতরণকৃত সরকারি চাল ছিনিয়ে নেয়ার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে শার্শা থানা পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তিরা এলাকায় বিএনপির কর্মী হিসেবে পরিচয় দেন।
শনিবার দুপুরে শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

এর আগে গ্রামের অসহায় নারীদের কাছ থেকে সরকারি বরাদ্ধের চাল ছিনিয়ে নেয়ার অভিযোগে শার্শার উলাশী ইউনিয়ন বিএনপির চার কার্মীর নাম প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশে নড়ে চড়ে বসে প্রশাসন।

গ্রেফতারকৃত বিএনপি কর্মীরা হলেন, শার্শার ধলদাহ গ্রামের রাজ্জাক বিশ্বাসের ছেলে মিজানুর বিশ্বাস ও মোসলেম বিশ্বাসের ছেলে লালটু বিশ্বাস।

উলাশী ইউনিয়ন পরিষদের প্রশাসক সমবায় কর্মকর্তা আব্দুর রাশেদ জানান, ভিডব্লিউভি তালিকাভুক্ত প্রত্যেক নারী সদস্যকে ইউনিয়ন পরিষদ থেকে ৩ বস্তা করে চাল বরাদ্দ দেয়া হয়। ওই চাল নিয়ে ভ্যানরযাগে বাড়িতে যাওয়ার সময় কয়েক জন বিএনপি কর্মী ভ্যান থামিয়ে দুই থেকে তিন বস্তা করে চাল ছিনিয়ে নেয় বলে অভিযোগ ওঠে। যে ঘটনা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়। বিষয়টি আমলে নিয়ে ইউনিয়ন পরিষদের সচিব নাজমুল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।

শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুর রহমান নেদা জানান, অভিযুক্তরা কেউ তার লোক না।

কেবল বিএনপি পরিবারের সদস্য। তাদের দলে কোন পদও নেই। চাল ছিনিয়ে নেয়ার অভিযোগ শোনার পর শুক্রবার সকালে গ্রামে দলের সভা ডাকা হয়। পরে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে সব ধরনের সহযোগিতা করা হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ কেএম বরিউল ইসলাম জানান, সরকারি চাল ছিনিয়ে নেয়ার অভিযোগে দুই জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত চাল নারীদের ফেরত দেয়া হয়েছে

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

“BNP Network” কেন্দ্র করে বিএনপির বিজিএন: তৃণমূল-কেন্দ্র সংযোগ জোরদার

মার্চ ৩০, ২০২৬

বিশ্ব নাট্য দিবস উপলক্ষে ৩ দিনের অনুষ্ঠানের সমাপ্তি

মার্চ ৩০, ২০২৬

যুবদলের নাম ভাঙিয়ে যশোরে পাম্প থেকে খোলা তেল নিয়ে বিক্রি, তাৎক্ষণিক পদক্ষেপ দলের

মার্চ ৩০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.