Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অনিন্দ্য ইসলাম অমিত প্রতিমন্ত্রী হওয়ায় ঝিকরগাছায় ইফতার মাহফিল
  • সমালোচনা হতে হবে গঠনমূলক : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • যশোরে বিএনপি নেতাকে সাথে নিয়ে দুই সেতুর ঢালাই উদ্বোধন করলেন এমপি মোসলেহ উদ্দিন
  • পরকীয়ার আগুন : দুই সন্তান নিয়ে পথে পথে অন্তঃসত্ত্বা বর্ষা
  • যশোরের নওয়াপাড়ায় পাটকলে আগুন
  • কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের ইফতার অনুষ্ঠিত
  • দখলবাজ-চাঁদাবাজ ও মাদক নির্মূল সরকার বদ্ধপরিকর : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম
  • পাইকগাছায় দখলীয় জমি থেকে উচ্ছেদ চেষ্টার অভিযোগ গৃহবধূর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, ফেব্রুয়ারি ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শিশু হাসপাতাল যশোর : আন্দোলনে সেবা বঞ্চিত রোগী

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ২০, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ
বুধবার দুপুর পৌনে ১টা বাজে। দেড় বছর বয়সী অসুস্থ ছেলেকে কোলে নিয়ে ডাক্তারের কক্ষের সামনে অপেক্ষায় আছেন রোখসানা খাতুন। সকাল ৯টার আগেই মাগুরার আড়পাড়া থেকে এসেছেন তিনি। প্রায় সাড়ে তিন ঘন্টা পেরিয়ে গেলেও ডাক্তারের সাক্ষাৎ পাননি। এটি যশোর নিউমার্কেট এলাকার শিশু হাসপাতালের চিত্র। নড়াইল থেকে আসা রোগীর স্বজন সালাউদ্দীন ডাক্তারের অপেক্ষায় বসে আছেন। ডাক্তার কখন আসবেন জানা নেই। শুধু রোখসানা খাতুন কিংবা সালাউদ্দিন নয়, তাদের অনেকেই শিশুদের চিকিৎসার জন্য এসে বিপাকে পড়েছেন। কেউ কেউ ফিরে গেছেন চিকিৎসা না পেয়ে।
সাত দফা দাবিতে শিশু হাসপাতালে কর্মরতরা বিরতি পালন করায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন রোগী ও স্বজনরা।
মাগুরার আড়পাড়া থেকে আসা রোখসানা খাতুন বলেন, সকাল ৯টায় হাসপাতালে এসেছি। ছেলেকে ডাক্তার দেখানোর জন্য সিরিয়াল দিয়ে বসে আছি। ডাক্তার এখনও বসেনি। ডাক্তার বসার পর আমার রোগীর সিরিয়াল আসলে দেখাবো বলে বসে আছি।
নড়াইলের সালাউদ্দীন হোসেন বলেন, ডাক্তার দেখাতে এসে বসে আছি। জরুরি কাজ থাকলেও না দেখায়ে যেতে পারছি না। হাসপাতালে এসে শুনি ডাক্তাররা আন্দোলন করছে। তাদের আন্দোলনের কারণে আমাদের ভোগান্তি হচ্ছে।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক শিশু হাসপাতালের এক কর্মকর্তা বলেন, আমরা বিভিন্ন দাবি নিয়ে কর্মবিরতি পালন করছি। সকাল থেকে আউটডোরে ডাক্তার রোগী দেখেনি। দুপুরের পর আউটডোরে ডাক্তার বসবে। ডাক্তার ভর্তি রোগীদের যথাসময়ে দেখভাল করছে। যতদিন দাবি পূরণ না হবে ততদিন আন্দোলন চলবে।
এদিকে, দুপুরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয় শিশু হাসপাতালে কর্মরতরা। তাদের দাবির মধ্যে রয়েছে-বেতন বৈষম্যদূরীকরণ, বিনা নোটিশে চাকরিচ্যুত বন্ধ, শিশু হাসপাতালের কার্যক্রম স্থানীয় প্রশাসন দ্বারা পরিচালনা, নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ ও লভ্যাংশ থেকে হাসপাতালকে বঞ্চিত না করা ।
চলমান আন্দোলন ও স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়ার বিষয়ে জানতে চাইলে শিশু হাসপাতালের উপপরিচালক ডা. সৈয়দ নূর-ই হামিম বাংলার ভোরকে বলেন, নিয়ম বহির্ভুতভাবে হাসপাতালের দুইজন কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। শিশু স্বাস্থ্য ফাউণ্ডেশনের অধীনে আমাদের হাসপাতালটি। পরিবর্তিত প্রেক্ষাপটে এসেও ঢাকা অফিসের আতাতে জাল সনদপত্রের একজনকে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হচ্ছে। এমনকি স্বাস্থ্য ফাউণ্ডেশন আমাদের রীতিমত চাপ দিচ্ছে তাকে নিয়োগ দেওয়ার জন্য। আমরা কোনো প্রকার অনিয়ম করতে চাই না। আমাদের বেতন বৈষম্যসহ বেশ কিছু দাবি রয়েছে। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা স্বাভাবিক স্বাস্থ্যসেবায় ফিরতে পারছি না।

আন্দোলনে শিশু হাসপাতাল সেবা বঞ্চিত
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

অনিন্দ্য ইসলাম অমিত প্রতিমন্ত্রী হওয়ায় ঝিকরগাছায় ইফতার মাহফিল

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

সমালোচনা হতে হবে গঠনমূলক : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

যশোরে বিএনপি নেতাকে সাথে নিয়ে দুই সেতুর ঢালাই উদ্বোধন করলেন এমপি মোসলেহ উদ্দিন

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.