Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বারোবাজারের ঐতিহ্য বহন করছে গলাকাটা মসজিদ
  • যশোরে আল মামুন ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
  • শার্শায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দু’ সদস্য আটক
  • গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের শতকোটি টাকার সম্পত্তি বেদখল : উচ্ছেদের হুঁশিয়ারি ইউএনও’র
  • রেডিমেড পোশাকের দোকানে উপচে পড়া ভিড়
  • সন্তানকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরা হলো না-
  • তালায় সরকারি গাছ কাটার ভিডিও ধারণ : সাংবাদিকের বাড়িতে মধ্যরাতে হামলা
  • যশোরে ভোক্তার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মার্চ ৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শ্যামনগরে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে তালায় মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreমার্চ ৪, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

তালা (পৌর) সংবাদদাতা
সাতক্ষীরায় সাংবাদিকদের উপরে মব সৃষ্টি করে নির্যাতনের প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৪ মার্চ সকাল দশটায় তাালা উপজেলার প্রধান ফটকের সামনে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সকল ইউনিটের সম্মিলিত আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

তালা প্রেসক্লাবের সভাপতি এমএ হাকিমের সভাপতিত্বে ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেনের সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক জোয়ারদার, পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মমিন, অর্থ সম্পাদক আতাউর রহমান, সাংবাদিক শেখ মখফুর রহমান জান্টু, আব্দুল মতিন, উপজেলা প্রেসক্লার সহ-সভাপতি আবু সাঈদ, এমএ ফয়সাল, সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য সানজিদুল হক ইমন, নাজমুল হাসান মাহি প্রমুখ।

এ সময় বক্তারা সম্প্রতি শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল মনিরের উপর সন্ত্রাসী হামলা ও পাটকেলঘাটায় দুইজন সাংবাদিকের উপর মব সৃষ্টি করে হামলা, নির্যাতন ও মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে ফাঁসানোর তীব্র নিন্দা ও দোষীদের শাস্তির দাবি জানান। সম্প্রতি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সমকাল পত্রিকার শ্যামনগর উপজেলা প্রতিনিধি ও শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির “যুবলীগ, যুবদল ও যুব জামাত মিলে বালুমহাল লুট” শীর্ষক সংবাদ প্রকাশ করায় সন্ত্রাসী হামলা শিকার হয়। তাছাড়া সম্প্রতি পাটকেলঘাটা জোড়া টাওয়ার রোডে ১/১ খতিয়ানের সরকারি সম্পত্তি ১৮ লক্ষ টাকায় হস্তান্তরের তথ্য আনতে গেলে সাংবাদিককে মব সৃষ্টি করে পিটিয়ে জখম করে অর্থের বিনিময়ে পাটকেলঘাটা থানা পুলিশকে ম্যানেজ করে চাঁদাবাজি মামলায় ঢুকিয়ে দেয়। এ ঘটনায় তালা উপজেলায় কর্মরত সাংবাদিকরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

মানববন্ধন শেষে সকল ইউনিটের সাংবাদিক নেতারা তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তারেক হাসানের সাথে সাক্ষাৎ করে ঘটনার বিস্তারিত জানান এবং মব সৃষ্টিকারীদের শাস্তি দাবি করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বারোবাজারের ঐতিহ্য বহন করছে গলাকাটা মসজিদ

মার্চ ৪, ২০২৬

যশোরে আল মামুন ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

মার্চ ৪, ২০২৬

শার্শায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দু’ সদস্য আটক

মার্চ ৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.