Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বিমানবাহিনীর উদ্যোগে যশোরে পরিচ্ছন্নতা অভিযান
  • ক্রেতাশূন্য মাছবাজার
  • কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের ইফতার অনুষ্ঠিত
  • দাদা রিপনের ১৭তম হত্যাবার্ষিকী আজ
  • যশোর সীমান্তে বিজিবির অভিযানে চোরাচালানি মালামাল আটক
  • বাগেরহাটের মোংলা-ঘোষিয়াখালী চ্যানেলে বাঁধ দেয়ার চেষ্টা : প্রতিমন্ত্রীর নির্দেশে ভণ্ডুল
  • ঝিনাইদহে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
  • জীবননগরে রজনীগন্ধা ফুল চাষ করে লাভবান চাষি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শ্যামনগরে ১৬শ’ মুরগিসহ খামার পুড়ে ছাই

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ৩০, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

শ্যামনগর প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে মুরগির খামারে আগুন লেগে ১৬শ’ মুরগিসহ খামার পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৪ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ওই খামারির।
সোমবার রাত ১টার দিকে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী গ্রামের চেয়ারম্যান মোড় এলাকার মারুফ বিল্লাহ পাড়ের খামারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত খামারির স্ত্রী হোসনেয়ারা খাতুন বলেন, অতিরিক্ত শীতের কারণে মুরগির বাচ্চার তাপ বাড়ানোর জন্য বিভিন্ন প্রকারের বৈদ্যুতিক লাইট ব্যবহার করা হয়েছিল। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।
তিনি জানান রাত একটার দিকে বিকট শব্দে ঘুম ভেঙ্গে গেলে বাইরে বের হয়ে খামারে আগুন জ্বলতে দেখে চিৎকার দেন। এ সময় এলাকাবাসী বের হয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেনও ফায়ার সার্ভিসকে খবর দেন। খামারে ১৬শ’ সোনালী মুরগির বাচ্চা, দুই বস্তা খাদ্য, দুইটি বাইসাইকেল, একটি ভ্যান, ১০০০ লিটারের পানির ট্যাংক ও অন্যান্য সরঞ্জামসহ পুরো খামার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
শ্যামনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা আলী আকবর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। খামারে মুরগির বাচ্চার তাপ নিয়ন্ত্রওণর জন্য ধানের তুষ ব্যবহার করা হয়। তুষের কারণে আগুন অল্প সময়ের মধ্যে পুরো খামারে ছড়িয়ে পড়ে। ৯৯৯ এর খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হলেও পুরা মুরগির খামার পুড়ে ছাই হয়ে যায়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বিমানবাহিনীর উদ্যোগে যশোরে পরিচ্ছন্নতা অভিযান

মার্চ ১৪, ২০২৬

ক্রেতাশূন্য মাছবাজার

মার্চ ১৩, ২০২৬

কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের ইফতার অনুষ্ঠিত

মার্চ ১৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.