Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পিতার কবর জিয়ারত করলেন এমপি ডা. ফরিদ
  • বাগেরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত
  • শার্শার বাগুড়ী মৌজায় সরকারি জমি দখল করে আড়ত নির্মাণ
  • সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ বিজিবির
  • নির্বাচনী প্রতিদ্বন্দ্বিদের সাথে সাথে অমিতের ফোনালাপ
  • যশোরে ২৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত: রাষ্ট্রীয় কোষাগারে যাচ্ছে ১২ লক্ষাধিক টাকা
  • বঞ্চিতদের অসহযোগিতা ও দলীয় গ্রুপিংয়ে যশোরে ‘ভূমিধস’ বিএনপির!
  • নবনির্বাচিত সংদ সদস্যদের গেজেট প্রকাশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, ফেব্রুয়ারি ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শ্যামনগর কাশিমাড়ী বিএনপির সম্মেলন স্থগিত দাবিতে মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ২, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

শ্যামনগর সংবাদদাতা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলাধীন কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির দুই শতাধিক সদস্যকে ভোটার তালিকা থেকে বাদ দেয়ায় দ্বি-বার্ষিক ওয়ার্ড সম্মেলন নিয়ে বিশেষ একটি পক্ষকে সুবিধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির আয়োজনে উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বঞ্চিত আলমগীর হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল গনি, শফিকুল গাজী, মুনসুর মোল্লা, মাসুদ রানা, শফিকুল মোল্লা,  অলিউর রহমান, আব্দুল গফফার ও সেলিনা খাতুন প্রমুখ।

সংবাদ সম্মেলনে সাতক্ষীরা-৪ আসনের টিম প্রধান তাজকিন আহমেদ চিশতীর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট, স্বেচ্ছাচারিতা ও অগঠনতান্ত্রিক কর্মকাণ্ডসহ ইউনিয়ন বিএনপির দুই শতাধিক সদস্যকে দলীয় ভোটার তালিকা থেকে বাদ দেয়ায় দ্বি-বার্ষিক ওয়ার্ড সম্মেলন স্থগিত করার দাবি করা হয়। স্বচ্ছতা ও নিরপেক্ষতার নিরিখে বিএনপির দলীয় ভোটার তালিকা প্রণয়ন করে কাশিমাড়ী ইউনিয়নে ওয়ার্ড সম্মেলনের দাবি করা হয়।

এ সময় দাবি করা হয় কিছু কতিপয় হাইব্রিড নেতার হস্তক্ষেপে ত্যাগি ও দীর্ঘদিন আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে অসম্পূর্ণ খসড়া ভোটার তালিকা তৈরি করা হয়েছে। যা সাধারণ নেতাকর্মীদের মনে শঙ্কা সৃষ্টি করেছে।

এমন অবস্থায় বার বার টিম প্রধান তাসকিন আহমেদ চিশতির কাছে অভিযোগ করা হলেও তা আমলে না নিয়ে একধরনের একপাক্ষিক সিদ্ধান্ত নেয়া হচ্ছে। যা তৃণমূল সাধারণ নেতাকর্মীদের মনে হতাশা সৃষ্টি করছে।

এ প্রেক্ষিতে সংবাদ সম্মেলনে আগামী ৪ অক্টোবর কাশিমাড়ি ইউনিয়ন বিএনপির ওয়ার্ড কাউন্সিলর সম্মেলন স্থগিত করে ত্যাগি, নির্যাতিত নেতাকর্মীদের ওয়ার্ড কাউন্সিল সম্মেলনে ভোটার অধিকার ফিরিয়ে দেয়ার দাবি করা হয়।

পরে বৈরি আবহাওয়া উপেক্ষা করে কয়েকশত পুরুষ ও নারীর উপস্থিতিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে পিতার কবর জিয়ারত করলেন এমপি ডা. ফরিদ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বাগেরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

শার্শার বাগুড়ী মৌজায় সরকারি জমি দখল করে আড়ত নির্মাণ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.