মাগুরা প্রতিনিধি
নিউজিল্যান্ড থেকে গত পরশু দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দেশে ফিরেই সাকিবের পক্ষে প্রচারণায় নেমে পড়েছেন সৌম্য সরকার।
গতকাল দুপুরে মাগুরা শহরের কাঁচাবাজার থেকে শুরু করে ঢাকা রোড হয়ে ভায়না মোড় ও কাটাখালী এলাকায় সাকিবের পক্ষে প্রচারণা চালান সৌম্যসহ অন্যান্য ক্রিকেটাররা। এ সময় ক্রিকেটারদের কাছে পেয়ে অনেককেই সেলফি তুলতে দেখা যায়।
সাকিব মাগুরার ছেলে হলেও সৌম্য সরকারের বাড়ি সাতক্ষীরা, সাব্বির রহমানের বাড়ি রাজশাহী আর নাজমুল হোসেন অপুর বাড়ি নারায়ণগঞ্জে।
সাকিবের এলাকায় গিয়ে সাকিবের প্রার্থিতার পক্ষে প্রচারণা চালানো সম্পর্কে জাতীয় দলের তারকা ওপেনার সৌম্য সরকার বলেন, ‘সাকিব আল হাসান আমাদের ক্রিকেটের গৌরব। তিনি এখন নৌকার মাঝি। এ জন্যই মাগুরা আসা। তার পক্ষে আমরা ভোটারদের অনুরোধ করছি যেন ৭ জানুয়ারি সাকিবকে বিপুল ভোটে জয়যুক্ত করেন।’
শিরোনাম:
- মারা গেছেন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি
- শীর্ষ সন্ত্রাসী ভাগ্নে ইমন কারাগারে
- কেশবপুরে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
- জয়তী সোসাইটিতে ষাটোর্ধ্ব মায়েদের চক্ষু ক্যাম্প
- কোটচাঁদপুরে শিক্ষার্থীদের উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত
- সম্পর্ক জোরদারের আশাবাদ বেনাপোলে নতুন ভারতীয় হাইকমিশনারের
- পুশ-ইন ঠেকাতে জীবননগর সীমান্তে বিজিবির কড়া নজরদারি
- মাগুরায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

