Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কেক কেটে দৈনিক মানবজমিনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  • যশোরে কিস্তিতে মোবাইল ক্রেতার মৃত্যু ওয়ালটনের অর্থ সহায়তা
  • যশোরে প্রেমিকার বাড়ির সামনে আত্মহত্যার চেষ্টা
  • যশোরে ডেঙ্গু মোকাবিলায় অ্যাকশন প্ল্যানের নির্দেশ ডিসির
  • যশোরে হোটেল শ্রমিক ইউনিয়নের মানববন্ধন
  • যশোর-৫ আসনে বিএনপির সংবাদ সম্মেলন
  • যশোরে জামায়াতের ১৭ নবনির্বাচিত এমপির সংবর্ধনায় মিলনমেলা
  • যশোরে হলুদ ফুলকপি চাষ করে কৃষক গোলাপের মুখে রঙিন হাসি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, ফেব্রুয়ারি ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাতক্ষীরায় অপরিপক্ক আম ধ্বংস করল জেলা প্রশাসন

banglarbhoreBy banglarbhoreমে ৩, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা

সাতক্ষীরায় অপরিপক্ক আম বাজারজাতের চেষ্টাকালে এক ট্রাক আম জব্দ করে ধ্বংস করেছে জেলা প্রশাসন।

শনিবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা বাইপাস সড়কে এই অভিযান পরিচালিত হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে বিষয়টি শনাক্ত করেন। পরে তারা আমবাহী একটি ট্রাক আটক করে জেলা প্রশাসনকে খবর দেন। ট্রাকটিতে মোট ৪০০ ক্যারেট গোবিন্দভোগ জাতের অপরিপক্ক আম ছিল।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ বলেন, “সাতক্ষীরায় গোবিন্দভোগ আম বাজারজাতের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু তার আগেই কিছু অসাধু ব্যবসায়ী আম বাজারজাতের চেষ্টা করছিলেন। ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সহায়তায় ট্রাকটি জব্দ করা হয়েছে এবং আমগুলো ধ্বংস করা হয়েছে।”

অভিযানের সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাতক্ষীরা বড়বাজারের ব্যবসায়ী।

জেলা প্রশাসন সাতক্ষীরায়
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কেক কেটে দৈনিক মানবজমিনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

যশোরে কিস্তিতে মোবাইল ক্রেতার মৃত্যু ওয়ালটনের অর্থ সহায়তা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

যশোরে প্রেমিকার বাড়ির সামনে আত্মহত্যার চেষ্টা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.