সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরার কলারোয়ায় উপজেলার হেলাতলা ইউনিয়নের শুভংকরকাটি গ্রামের কোটাবাড়িতে আদালতের নির্দেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। আদালতে করা ১৪৫ ধারা মামলায় উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দেয়া হলেও সে নির্দেশনা উপেক্ষা করে বিরোধপূর্ণ জায়গায় জোরপূর্বক ঘর নির্মাণ অব্যাহত রেখেছে আলেয়া খাতুন।
জানা গেছে, বিগত ১৭ ডিসেম্বর ২৫ তারিখে শুভংকরকাটি (কোটাবাড়ী) গ্রামের আব্দুর রশিদ পাটনী বাদী হয়ে ১৪৫ পিটিশন নাম্বর (২১০২/২৫ কলারোয়া) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করেন। বিবাদীরা হলেন, একই গ্রামের আছিয়া খাতুন, আলেয়া খাতুন, বাছের শেখ, কদম আলী গাইন, আবুল কালাম, আবুল কাশেম, নূরানী সরদার, লাভলু সরদার, হাবিব শেখ।
এদিকে, আদালিতে মামলা চলমান অবস্থায় বিরোধী জমিতে ঘর নির্মাণের বিষয়ে আলেয়া খাতুন বলেন, আমিও মামলা করেছি। আদালত রায় দেছে আমি ঘর করবো কেউ আটকাতে পারবেনা। ভুক্তভোগীর ছেলে হামিদ পাটনী জানান, আদালতে মামলা চলাকালে তারা আইন অমান্য করে ঘর নির্মাণ করছে। আমরা কলারোয়া থানার ওসি, এসপি ও ডিসির কাছে ন্যায় বিচার দাবি করছি।
এ বিষয়ে কলারোয়া থানার এ এস আই লিয়াকত বলেন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য উভয় পক্ষকে নোটিশ করেছি। হেলাতলা ইউনিয়ন ভূমি সহকারী মিজানুর রহমান বলেন, উভয়পক্ষকে আমি নোটিশ করেছি। তাদের কাগজপত্র দেখে সত্যতা নির্ণয় করে আদালতে লিখিত প্রতিবেদন দাখিল করবো।
