Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • খুলনায় দিনেদুপুরে গুলি করে ব্যবসায়ী হত্যা
  • যশোরসহ তিন জেলায় সড়ক দুর্ঘটনায় হতাহত দেড়শ’ পরিবারের মাঝে বিআরটিএ’র চেক বিতরণ
  • ইফতারিতে বাড়িতে বানান ফ্রেঞ্চ ফ্রাই পেঁয়াজু
  • রোগী কল্যাণ সমিতি যশোরের মতবিনিময়
  • অবৈধ দখলদার উচ্ছেদে সড়কে যশোর পৌরসভার লাল দাগ
  • ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে মিম
  • যশোরে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২
  • জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টানা দ্বিতীয় জয় যশোরের
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় তিনজন গ্রেপ্তার

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ২৫, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরা সদরের ব্রক্ষ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এরা হলেন, সাতক্ষীরা সদর থানার ধুলিহর সানাপাড়ার ইমান আলীর ছেলে রহমত আলী (৪৩), একই গ্রামের ফয়েজ আলীর ছেলে আশিকুজ্জামান (২৫) ও জিহাদ আলীর ছেলে ইমদাদুল ইসলাম (২৭)। বুধবার দিবাগত রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
সাতক্ষীরা সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মুহা. মাসুদুর রহমান জানান, সদরের নেহালপুর এলাকার হাজীখালী গেট হতে শালিখাডাঙ্গা পর্যন্ত নদীর ডান ও বাম তীরবর্তীর মাটি বালু অবৈধভাবে সংগ্রহ করে আসছে আসামীরা।

এ বিষয়ে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী লিয়াকত আলী নিয়োজিত প্রতিনিধিকে ঘটনাস্থলে পাঠালে আসামীরা তাকে হুমকি-ধামকি প্রদান করে।

এরপর তিনি বিষয়টি অবহিত করলে ওই কর্মকর্তা (বাদী) তাৎক্ষণিকভাবে ব্রহ্মরাজপুর ক্যাম্প ইনচার্জকে মৌখিকভাবে অবহিত করেন।

তিনি আরো বলেন, ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্পের অফিসার সঙ্গীয় ফোর্সসহ বুধবার সকাল অনুমান ৯ টার দিকে ঘটনাস্থলে পৌঁছে একটি মাটি ভর্তি ট্রলিসহ আসামি কেসমত আলীকে আটক করে ক্যাম্পে নিয়ে আসেন। অন্যান্য আসামিরা এই সংবাদ পেয়ে দলবেঁধে সাতক্ষীরা সদর থানাধীন ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্পে হাজির হয়।

তারা পুলিশের উপর হামলা করে ফাঁড়িতে ভাংচুর চালায় এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে মাটির ট্রলি ও আসামি কিসমত আলীকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় বালু ব্যবসায়ীদের হামলায় ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির দুই পুলিশ সদস্য আহত হন।

এরা হলেন-ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মাহাবুর রহমান ও কনস্টেবল মেহেদী হাসান। এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে থানায় মামলা হয়েছে।

গ্রেপ্তার পুলিশ ফাঁড়ি সাতক্ষীরা হামলা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

খুলনায় দিনেদুপুরে গুলি করে ব্যবসায়ী হত্যা

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

যশোরসহ তিন জেলায় সড়ক দুর্ঘটনায় হতাহত দেড়শ’ পরিবারের মাঝে বিআরটিএ’র চেক বিতরণ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

ইফতারিতে বাড়িতে বানান ফ্রেঞ্চ ফ্রাই পেঁয়াজু

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.