বিবি ডেস্ক
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল বন্দিদের মুক্তি এবং অবৈধ ডামি সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের একদফা দাবিতে সাতক্ষীরায় কালো পতাকা মিছিল করেছে বিএনপি। জেলা বিএনপির আয়োজনে আজ (মঙ্গলবার) দুপুর ১২ টায় শহরের বাঙালের মোড় থেকে মিছিলটি বের হয়ে শহরের ইটাগাছা ভিসা অফিসের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় মিছিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপির সদস্য সচিব ও লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, জেলা বিএনপির সহ-সমন্বয়ক ও যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আলীপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হবি, বিএনপি নেতা আবুল হাসান হাদী, জেলা যুবদলের সমন্বয়ক ও পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু, জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক আহসানুল কাদির স্বপন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. কামরুজ্জামান ভুট্টো, জেলা ছাত্রদল সভাপতি শরিফুজ্জামান সজীবসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
শিরোনাম:
- ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা
- চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ
- যশোরে জুলাই শহিদ দিবসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
- মহেশপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- চৌগাছায় ইয়াবাসহ আটক ২
- সাতক্ষীরায় উন্নত বর্জ্য ব্যবস্থাপনা এবং ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকেসি অনুষ্ঠিত
- যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’
- সাংবাদিক শামছুর রহমানের ২৬তম হত্যাবার্ষিকী পালিত

