সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরার কুখ্যাত সন্ত্রাসী ও চাঁদাবাজ কোপা মাসুদ বাহিনী কর্তৃক ব্যবসায়ীদের নির্যাতন ও চাঁদা আদায়ের প্রতিবাদ এবং গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার ধুলিহর ব্রহ্মরাজপুর বাজার কমিটির আয়োজনে শনিবার সকালে ব্যবসায়ীরা ঘন্টাব্যাপি দোকানপাট বন্ধ রেখে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
বাজার কমিটির সভাপতি শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি সদস্য মিনাজ মোরশেদ, বাজার কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, তেল ব্যবসায়ী শংকার ঘোষ, ফল ব্যবসায়ী নাজমুল হোসেনসহ বিভিন্ন ব্যবসায়ীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, চাঁদাবাজ কোপা মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী বিভিন্ন সময়ে চাঁদা না দিলে ব্যবসা বন্ধের হুমকি-ধমকি দিচ্ছে ব্যবসায়ীদের। এতে করে ব্যবসায়ীরা বর্তমানে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। ইতিমধ্যেই ওই বাহিনী বহু ব্যবসায়ীর কাছ থেকে ২০-৩০ লাখ টাকার বেশি চাঁদা আদায় ও মালামাল লুট করেছে। বক্তারা এ সময়, কুখ্যাত সন্ত্রাসী ও চাঁদাবাজ কোপা মাসুদসহ তার বাহিনীর সদস্যদের গ্রেপ্তার পূর্বক সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানান।
শিরোনাম:
- সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
- ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
- বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বহরে হামলা
- কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু
- মণিরামপুরে আমাদের অ্যাম্বুলেন্স সেবার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক
- বীরমুক্তিযোদ্ধা রবিউল আলমের ৭৬তম জন্মবার্ষিকী উদযাপন
- জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও লোডশেডিংয়ের প্রতিবাদে যশোরে এনসিপির মোমবাতি মিছিল

