সাতক্ষীরা সংবাদদাতা :
সাতক্ষীরায় সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপি মাল্টিমিডিয়া, ফ্যাক্টচেকিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরা প্রেসক্লাব হল রুমে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

নিউজের ভিডিও দেখতে ছবিতে ক্লিক করুন।

অনুষ্ঠানে পি আই বির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব।

বিশেষ অতিথি ছিলেন রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান।

এ সময় সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারীর সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সভাপতি মনিরুল ইসলাম মিনি, সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান হাবিবসহ জেলার গণমাধ্যমকর্মীরা। প্রশিক্ষণে অংশ নেন সাতক্ষীরা প্রেসক্লাবের ৩৫ জন সাংবাদিক।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আধুনিক সাংবাদিকতায় প্রযুক্তির ব্যবহার, তথ্য যাচাই এবং মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরির প্রশিক্ষণ দক্ষ, দায়িত্বশীল ও প্রযুক্তিনির্ভর সাংবাদিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share.
Exit mobile version