Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ
  • ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার
  • ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ
  • সাবেক কৃতি খেলোয়াড় যশোরের পরিচিত মুখ বাবুর ইন্তেকাল
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানী পণ্য জব্দ
  • ঈদ সামনে রেখে যশোরে পরিবহন খাতে ভোক্তার অভিযান, জরিমানা
  • যশোরে ডাক্তারের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ মামলা
  • যশোরে ঈদের প্রধান জামাত সকাল ৮ টায়
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মার্চ ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাবেক কৃতি খেলোয়াড় যশোরের পরিচিত মুখ বাবুর ইন্তেকাল

banglarbhoreBy banglarbhoreমার্চ ১৮, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার খেলা প্রতিবেদক
সাবেক হকি ও ফুটবল খেলোয়াড় যশোরের পরিচিত মুখ শামস-উল- হুদা স্টেডিয়ামের কেয়ারটেকার আব্দুল ওয়াহেদ বাবু (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।

বুধবার রাত সাড়ে ৯ দিকে স্টেডিয়াম পাড়াস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন প্রোস্টেড ক্যান্সারে ভুগছিলেন।

প্রেসক্লাব যশোরের নির্বাহী সদস্য বাবুর বড় ভাই আব্দুল ওয়াহাব মুকুল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তার ভাইয়ের ক্যান্সার জনিত কেমো সম্পন্ন হয়েছিলো। অবস্থা কিছুটা ভালো হওয়ায় বর্তমানে তিনি বাসায় অবস্থান করছিলেন।

মঙ্গলবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে শারীরিক অবস্থা কিছুটা ভালো হলে বাসায় নিয়ে যাওয়া হয়। পরে শ্বাসকষ্ট জনিত সমস্যা দেখা দেয়।

বাসায় রেখে অক্সিজেন দেয়ার ব্যবস্থা করা হয়। পরে রাত সাড়ে নয়টার দিকে তিনি মারা যান। আব্দুল ওয়াহেদ বাবু হকি এবং ফুটবল খেলোয়াড় ছিলেন।

তিনি জেলা দলসহ ঢাকার নামিদামি ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করেছেন সুনামের সাথে। কৃতি এই খেলোয়াড়ের মৃত্যুতে বিভিন্ন ক্লাব ও কর্মকর্তারা শোক জানিয়েছেন।

আব্দুল ওয়াহেদ বাবুর মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমানসহ নেতৃবৃন্দ।

এদিকে, বাংলার ভোরের সম্পাদক (এইচআর) আব্দুল ওয়াহাব মুকুলের ভাই বাবুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলার ভোর পরিবার।

সম্পাদক ও প্রকাশক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতিসহ সকল সাংবাদিক-কর্মচারীবৃন্দ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ

মার্চ ১৮, ২০২৬

ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার

মার্চ ১৮, ২০২৬

ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ

মার্চ ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.