Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তালা-কলারোয়ার উন্নয়নের সাংবাদিক সমাজের সহযোগিতা চাই : এমপি ইজ্জত উল্লাহ
  • জীবননগরে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রি উদ্বোধন
  • কোটি টাকা মুক্তিপণ দাবিতে যশোরে ওষুধ ব্যবসায়ী অপহরণ
  • যুদ্ধের কালো ছায়া : মানবতার অশ্রু
  • যশোরে ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রি : বিপাকে ক্রেতা
  • যশোরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • তালায় বিএনপি অফিসের দুর্বৃত্তদের আগুন
  • ঝিকরগাছায় কৃষক কার্ড তৈরির লক্ষ্যে মতবিনিময়
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য দম্পতির বিরুদ্ধে দুর্নীতির মামলা

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ২৪, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে যশোর-৫ (মণিরামপুর) আসনের সাবেক সংসদ ও সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তার স্ত্রী তন্দ্রা ভট্টাচার্য্যরে বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার তাদের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুদক। দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক আল আমিন ও সহকারী পরিচালক খোরশেদ আলম।

দুদকের সহকারী পরিচালক আল আমিনের দায়ের করা মামলায় উল্লেখ করা হয়েছে, স্বপন ভট্টাচার্য্য ২০০৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত যশোর-৫ আসনের সংসদ সদস্য ছিলেন। এছাড়া তিনি একাদশ সংসদে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। এ সময়কালে তিনি অবৈধ লেনদেন ও ঘুষ দুর্নীতির অবৈধ স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করেছেন। যা ১৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে পরিচালনা করেছেন।

অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিং এর অপরাধ করায় তার বিরুদ্ধে দুদক এ মামলা দায়ের করেছে। এ মামলায় তিনি উল্লেখ্য করেছেন দুই কোটি ৪৮ লাখ ৭১ হাজার ১৫১ টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পদ রয়েছে স্বপন ভট্টাচার্য্যরে। এছাড়া নিজের নামে ১৯টি ব্যাংক হিসাবে ৪১ কোটি ৬৪ লাখ ৮২ হাজার ৩৩৪ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে দুদক। দুর্নীতি ও ঘুষ নেয়ার মাধ্যমে পাওয়া অর্থ গোপন করার উদ্দেশ্যে এর রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করে মানিলন্ডারিংয়ের অপরাধ করেছেন।

এদিকে, সহকারী পরিচালক খোরশেদ আলমের মামলায় উল্লেখ করা হয়েছে, তন্দ্রা ভট্টাচার্য্য তার স্বামী সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে সঙ্গে যোগসাজোসে অবৈধ স্থাবর অস্থাবর সম্পদ অর্জন করেছেন। তিনি ১০টি ব্যাংক হিসেবে এসব লেনদেন পরিচালনা করেন। এ কারণে তার বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিং-এর অপরাধে মামলা দায়ের করা হয়েছে।

অভিযোগে তিনি উল্লেখ্য করেছেন, স্বপন ভট্টচার্য্যরে স্ত্রী তন্দ্রা ভট্টাচার্য্যরে সঙ্গে পরস্পর যোগসাজশে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫ কোটি ৫৫ লাখ ৪৫ হাজার ৩৯১ টাকার সম্পদ অর্জন করেন। এছাড়াও ১০টি ব্যাংক হিসাবে ১০ কোটি ৩৬ লাখ ৩৫ হাজার ৫৮৩ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য গোপন করার জন্য রূপান্তর, হস্তান্তর ও স্থানান্তর করে দুদক আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন তন্দ্রা ভট্টাচার্য্য।

দুদক যশোরের উপ-পরিচালক মো. আল আমিন জানান, দুদক কেন্দ্রীয় কার্যালয় থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তার স্ত্রীর বিরুদ্ধে তদন্ত হয়। প্রাথমিক তদন্তে অবৈধ সম্পদ অর্জনের তথ্য পাওয়ায় মঙ্গলবার তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

তালা-কলারোয়ার উন্নয়নের সাংবাদিক সমাজের সহযোগিতা চাই : এমপি ইজ্জত উল্লাহ

মার্চ ৩, ২০২৬

জীবননগরে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রি উদ্বোধন

মার্চ ৩, ২০২৬

কোটি টাকা মুক্তিপণ দাবিতে যশোরে ওষুধ ব্যবসায়ী অপহরণ

মার্চ ৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.