বাংলার ভোর প্রতিবেদক :
যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আনা শাড়ি, থ্রি-পিস এবং বিপুল পরিমাণের কসমেটিক্স সামগ্রি আটক করেছে বিজিবি।

রোববার সীমান্তের বিভিন্ন এলাকায় চোরাচালান বিরোধী অভিযানে ৫১ টি ভারতীয় শাড়, ২২টি থ্রি-পিস, ০৪টি শাল চাদর এবং ৩৯৫টি কসমেটিক্স সামগ্রী আটক করা হয়। আটক মালামালের বাজার মূল্য ৬ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা।

যশোর ৪৯ ব্যাটালিয়ান বিজিবির অধিনায়ক মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্তে নিয়মিত চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার সকালে সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বিভিন্ন ধরনের ভারতীয় মালামালও জব্দ করা হয়। তবে অভিযানের সময় চোরাকারবারী বিজিবি সদস্যের উপস্থিতি টের পেয়ে পালিযে যায়।

তিনি আরও জানান, মাদকদ্রব্য ও চোরাচালানী রোধে বিজিবির এ অভিযান অব্যাহত থাকবে।

Share.
Exit mobile version