Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রমজান মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি
  • যশোরে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
  • ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে যশোরে সিপিবির মানববন্ধন
  • মাগুরায় রমজানে অনাহারে বৃদ্ধা জরিনা
  • যশোরে জমজমাট ইফতার বাজার
  • সেমিফাইনালে দাপট দেখিয়ে ফাইনালে নিউজিল্যান্ড
  • বারোবাজারের ঐতিহ্য বহন করছে গলাকাটা মসজিদ
  • যশোরে আল মামুন ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মার্চ ৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা

সেমিফাইনালে দাপট দেখিয়ে ফাইনালে নিউজিল্যান্ড

banglarbhoreBy banglarbhoreমার্চ ৪, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর খেলা ডেস্ক
চলতি টি–টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত গতিতে এগিয়ে চলা দক্ষিণ আফ্রিকার স্বপ্নযাত্রা থামিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড। সেমিফাইনালে কিউইদের সামনে দাঁড়াতেই পারেনি প্রোটিয়ারা।

১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন নিউজিল্যান্ডের ওপেনার ফিন অ্যালেন। জয়ের জন্য যখন মাত্র ১ রান প্রয়োজন, তখন নিজের শতক পূরণে দরকার ছিল ৪ রান। মার্কো ইয়ানসেনের বলে চার মেরে ৩৩ বলেই সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। টি–টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এটিই দ্রুততম সেঞ্চুরি।

এর আগে দ্রুততম শতকের রেকর্ডটি ছিল ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ক্রিস গেইলের দখলে। তিনি ২০১৬ সালে ৪৭ বলে সেঞ্চুরি করেছিলেন।

অ্যালেনের বিধ্বংসী ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকার বোলারদের অসহায় দেখিয়েছে। ১৭০ রানের লক্ষ্য নিউজিল্যান্ড ছুঁয়ে ফেলে মাত্র ১২.৫ ওভারে। অপর প্রান্তে টিম সাইফার্ট ৫৮ রানের কার্যকর ইনিংস খেলেন। দক্ষিণ আফ্রিকার হয়ে একমাত্র উইকেটটি নেন কাগিসো রাবাদা।

এর আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৯ রান তোলে দক্ষিণ আফ্রিকা। মার্কো ইয়ানসেন অপরাজিত ৫৫ রান করেন। এছাড়া ডিওয়াল্ড ব্রেভিস ৩৪ ও ট্রিস্টান স্টাবস ২৯ রান যোগ করেন। নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হেনরি ও রাচিন রবীন্দ্র দুটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৬৯/৮
নিউজিল্যান্ড: ১২.৫ ওভারে ১৭৩/১

ফল: নিউজিল্যান্ড ৯ উইকেটে জয়ী
ম্যাচসেরা: ফিন অ্যালেন

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

রমজান মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি

মার্চ ৪, ২০২৬

যশোরে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের

মার্চ ৪, ২০২৬

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে যশোরে সিপিবির মানববন্ধন

মার্চ ৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.