কোটচাঁদপুর সংবাদদাতা
স্ত্রী চায়নার ধারালো ব্লেডের আঘাতে স্বামী উজ্জল খাঁ (৪২) লিঙ্গ কর্তনের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার গভীর রাতে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার বলাবাড়িয়া গ্রামে নিজ শয়ন কক্ষে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে।
খোজ নিয়ে জানা যায়, পাবিারিক বিরোধের জের ধরে স্ত্রী চায়না গভীর রাতে ধারালো ব্লেড দিয়ে স্বামীর লিঙ্গ কেটে দেন।
এ সময় উজ্জ্বলের চিৎকারে পরিবারের অন্যান্যরা ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে । বর্তমানে তিনি কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিংসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান স্বামী উজ্জলের সাথে স্ত্রী চায়নার মধ্যে প্রায়ই পারিবারিক কলহ হত। ধারনা করা হচ্ছে পারিবারিক অশান্তি থেকেই চায়না এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারেন।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আসাদউজ্জামান জানান ওই ঘটনায় উজ্জল খার ভাই মহসিন খা বাদী হয়ে রুবিনা আক্তার চায়নাকে আসামি করে কোটচাঁদপুর মডেল থানায় এজাহার করেছেন।
মামলার সূত্র ধরে অভিযুক্ত চায়নাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

