ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার সকাল ১০টায় ফাউন্ডেশন মিলনায়তনে ‘উম্মুল মোমিনিন হযরত আয়েশা (রা)-এর জীবন ও কর্মের’ উপর আলোচনা ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন তপসীডাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার আরবি প্রভাষক তাহেরা খাতুন। এ সময় তিনি বলেন, হযরত আয়েশা (রা.) ছিলেন জ্ঞান, প্রজ্ঞা ও নেতৃত্বগুণে সমৃদ্ধ একজন মহীয়সী নারী। তিনি নবী করিম (স.)-এর নিকট থেকে আহরিত জ্ঞান প্রচারের মাধ্যমে ইসলামী সভ্যতা ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বর্তমান সমাজে মুসলিম নারীদের জন্য তাঁর জীবন একটি অনুকরণীয় দৃষ্টান্ত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপ-পরিচালক ইকরামুল ইসলাম শাওন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের মাঠ কর্মকর্তা মো. সোলায়মান, মাস্টার ট্রেইনার আশরাফ আলী এবং ফিল্ড সুপারভাইজার মনিরুল ইসলাম প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপ-পরিচালক বলেন, ইসলাম নারীদের মর্যাদা ও অধিকারকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন। হযরত আয়েশা (রা)-এর জীবন থেকে আমরা শিক্ষা নিতে পারি জ্ঞানার্জন, নৈতিকতা ও সমাজসেবায় নারীর অংশগ্রহণই প্রকৃত ইসলামী চেতনার বহিঃপ্রকাশ।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার মহিলা প্রতিনিধি, ইসলামিক ফাউণ্ডেশনের কর্মকর্তা ও কর্মচারী এবং আলেমা-মাশায়েখগণ উপস্থিত ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি
শিরোনাম:
- কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রতিমন্ত্রী অমিত
- প্রধানমন্ত্রীর পুনঃখনন উপলক্ষে জিয়া খাল পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত
- তেল সংকট অজুহাতে বৈশাখি উত্তাপ যশোরের বাজারে
- যশোরে মসজিদের ড্রয়ার ভেঙে টাকা চুরি
- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে যশোরে আটক ৪
- সুন্দরবন থেকে ৩টি বন্দুক ও কার্তুজ উদ্ধার
- যশোরে ‘ইনার উইন্ডো ইন্সটিটিউট’র কর্মশালা অনুষ্ঠিত
- একটি সংবাদ বা ছবির মাধ্যমে দেশে বিপ্লব ঘটানো সম্ভব : মোবারক হোসেন
