Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • গ্রীস্মকালীন টমেটোর উদ্ভাবক বিজ্ঞানী ড. রেজাউল করিমের ইন্তিকাল
  • মুঘল আমলের ঝাউদিয়া শাহী মসজিদ 
  • যশোরে ১৭৫ বোতল ‘উইন কোরেক্স’সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • যশোরে আলমগীর হত্যা মামলার অন্যতম আসামি গ্রেফতার
  • শ্যামনগরে অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলন : ফুটপ্রতি মাসোহারা নেয় ভূমি অফিস
  • রামপালে ভোক্তা অধিকারের জরিমানা
  • যশোরে ভারপ্রাপ্ত জেলা জজের ওপর আইনজীবীদের অনাস্থা
  • খামেনেয়ীকে হত্যার প্রতিবাদে যশোরে শোক মিছিল ও বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মার্চ ২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
Uncategorized

৩২ নম্বর বাড়িসহ নানা জায়গায় ভাঙচুর বাম গণতান্ত্রিক জোটের বিবৃতি

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ৬, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ বলেছেন ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতান্ত্রিক ও বৈষম্যমুক্ত সমাজ গড়ার যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে তৈরি হয়েছিল, সেই আকাঙ্ক্ষাকে সামনে রেখে প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের পথে যখন অগ্রসর হওয়ার প্রচেষ্টা চালানো হচ্ছে, তখন কতগুলো কর্মকাণ্ড সামগ্রিক পরিস্থিতিকে জটিল করে তুলছে। পতিত স্বৈরাচার, ফ্যাসিস্ট শেখ হাসিনা-আওয়ামী লীগ বিদেশে বসে, এমন কতক উস্কানিমূলক কর্মকাণ্ডপরিচালনা করছে যা আন্দোলনকারী শক্তিসহ দেশের মানুষকে ক্ষুব্ধ করে তুলেছে। এসব ঘটনাকে সামনে রেখে দেশের ইতিহাস ঐতিহ্যের অংশ ধানমন্ডি ৩২ নম্বর বাড়িসহ নানা জায়গায় ভাঙচুর, বুলডোজার ব্যবহার এবং এসব বিষয়ে সরকারের নিষ্ক্রিয়তা পুরো পরিস্থিতিকে সংকটপূর্ণ করে তুলেছে। দেশে কোন সরকার থাকা অবস্থায় এ ধরনের ঘটনা মোটেই কাক্সিক্ষত নয়। এর দায় সরকারকেই নিতে হবে।
কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এক জরুরি সভা শেষে নেতৃবৃন্দ এক বিবৃতিতে এ কথা বলে। বৃহস্পতিবার বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বামজোটের সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মোহাম্মাদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী।
বিবৃতিতে নেতৃবৃন্দ জানান, আমরা সারাদেশে জানমালের নিরাপত্তা বিধান, ভয়ের আবহাওয়া সৃষ্টির পুনরাবৃত্তি না হতে দিয়ে সকলের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে দৃশ্যমান ভূমিকা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সরকারের নিষ্ক্রিয়তা থাকলে পুরো ঘটনা আরো জটিল হয়ে পড়বে। যা গণঅভ্যুত্থানের চেতনাকেই প্রশ্নবিদ্ধ করার ও নানা শক্তিকে অপতৎরতা চালানোর সুযোগ করে দেবে। ফ্যাসিবাদ মোকাবেলায় ফ্যাসিবাদী কর্মকাণ্ড নয়, রাজনৈতিকভাবেই সকল ধরনের ফ্যাসিবাদকে মোকাবেলা করতে হবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বিভিন্ন গণতান্ত্রিক দল, শক্তি ও দেশের সচেতন মহলকে সব ধরনের অপতৎপরতার বিরুদ্ধে সজাগ থেকে চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

বাম গণতান্ত্রিক জোট
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাগেরহাট-৪ আসনে বিজয়ের দ্বারপ্রান্তে অধ্যক্ষ আলীম

ফেব্রুয়ারি ১০, ২০২৬

কবির শৈশব স্মৃতিতে অম্লান কপোতাক্ষ নদ ঘেঁষা জমি জমিদারবাড়ি

জানুয়ারি ২৫, ২০২৬

অভয়নগরে ঘের চাষির মরদেহ উদ্ধার

ডিসেম্বর ২১, ২০২৫

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.