Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • “BNP Network” কেন্দ্র করে বিএনপির বিজিএন: তৃণমূল-কেন্দ্র সংযোগ জোরদার
  • বিশ্ব নাট্য দিবস উপলক্ষে ৩ দিনের অনুষ্ঠানের সমাপ্তি
  • যুবদলের নাম ভাঙিয়ে যশোরে পাম্প থেকে খোলা তেল নিয়ে বিক্রি, তাৎক্ষণিক পদক্ষেপ দলের
  • নড়াইলে ফিলিং স্টেশন ব্যবস্থাপক হত্যা: অভিযুক্ত ট্রাক চালককে শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার
  • যশোরে যাত্রিক ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা
  • গাছচোরদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যশোর জেলা পরিষদ প্রশাসক
  • নাজমা হোটেলকে লাখ টাকা জরিমানা
  • যশোরে শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন : ৭২ ঘণ্টার আল্টিমেটাম
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মার্চ ৩০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

৫শ’ শ্রমজীবীর মুখে মৌসুমি ফলের হাসি

সাসস’র ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী
banglarbhoreBy banglarbhoreজুন ১৩, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
শুক্রবার ঈদের ষষ্ঠ দিনে যশোর শহরের ব্যস্ততম প্যারিস রোডের একাংশ যেন এক অস্থায়ী ফলের বাজারে রূপ নেয়। থরে থরে সাজানো মৌসুমি ফল দেখে প্রথমে পথচারীরা ভেবেছিলেন এটি বুঝি কোনো নতুন ফলের দোকান। কিন্তু একটু কাছে যেতেই আসল চিত্রটা পরিষ্কার হয়ে ওঠে। এটা কোনো দোকান নয়, বরং মানবিকতা ও ভালোবাসায় গড়া এক অনন্য আয়োজন।

রিকশাচালক, ভ্যানচালক, ইজিবাইক চালক কিংবা দিনমজুরদের মুখে এক চিলতে হাসি ফোটাতে ভিন্নধর্মী এক আয়োজন করে যশোরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘সামাজিক সচেতন সংস্থা’ (সাসস)। সাসস-এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী উপলক্ষে পাঁচ ধরনের মৌসুমি ফল দিয়ে প্রায় ৫শ’ জন শ্রমজীবী মানুষের জন্য এই ‘ফলভোজ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে কোনো টিকিট, তালিকা বা শর্ত ছিল না। যারা এসেছেন বসেই ফল খেয়েছেন এবং প্রাণ খুলে হেসেছেন। কারো হাতে ছিল টক-মিষ্টি আম, কেউ মুখে তুলেছেন রসালো লিচু, কেউ প্লেটে নিয়েছেন জাম, আবার কেউ খাচ্ছিলেন কাঁঠাল।

সংগঠনের সদস্যরা জানান, ঈদের খুশিতে সবাই শরিক হতে পারে না। অনেকে ফল কিনে খাওয়ার সামর্থ্য রাখে না। তাদের কথা মাথায় রেখেই এই ব্যতিক্রমী আয়োজন। তাদের মূল লক্ষ্য ছিল ‘ভোগে সুখ নয়, ত্যাগের প্রকৃত সুখ’। এই আয়োজনের মধ্যদিয়ে সমাজের প্রান্তিক মানুষদের মুখে একটুখানি হাসি ফোটানোর চেষ্টা করা হয়েছে।

ব্যতিক্রমী এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাসস’র প্রধান উপদেষ্টা মফিজুল ইসলাম, উপদেষ্টা ইউনুস আলী, সংগঠনের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক ফিরোজ আল মামুন, সাংগঠনিক সম্পাদক কাজী বাপ্পি, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য আওয়াল হোসেন, সায়েম, মেহেদী হাসান টনি, অনিক হোসেন শুভ প্রমুখ।

ঈদ পুনর্মিলনী ব্যতিক্রমী সাসস’র
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

“BNP Network” কেন্দ্র করে বিএনপির বিজিএন: তৃণমূল-কেন্দ্র সংযোগ জোরদার

মার্চ ৩০, ২০২৬

বিশ্ব নাট্য দিবস উপলক্ষে ৩ দিনের অনুষ্ঠানের সমাপ্তি

মার্চ ৩০, ২০২৬

যুবদলের নাম ভাঙিয়ে যশোরে পাম্প থেকে খোলা তেল নিয়ে বিক্রি, তাৎক্ষণিক পদক্ষেপ দলের

মার্চ ৩০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.