শ্যামনগর প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে চাঁদার দাবিতে ঠিকাদার নাজমুল হাসানকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে উপজেলার গাবুরা ইউনিয়নের লক্ষ্মীখালী গ্রামে আবুল হোসেনের বাড়ির সংলগ্ন পাউবো বেড়িবাঁধের উপরে এ ঘটনা ঘটে। শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
গুরুতর আহত ঠিকাদার নাজমুল হাসান (৩২) খুলনা জেলা সদরে টুথপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ নির্মাণকাজে নিয়োজিত আছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে নিজ ঠিকাদারি কর্মস্থল থেকে মোটরসাইকেলযোগে বাড়িতে ফেরার সময় পথিমধ্যে দুর্বৃত্তরা ব্যারিকেট দিয়ে নাজমুল হাসানের গতিরোধ করে। এ সময় তার কাছে চাঁদা দাবি করা হয়। তিনি তাতে অস্বীকার করায় মুখোশধারী দুর্বৃত্তরা কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা ঠিকাদারকে দ্রুত উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, দুর্বৃত্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
শিরোনাম:
- যশোরে মানব পাচার প্রতিরোধে জেলা পর্যায়ে সম্মেলন অনুষ্ঠিত
- আজ যশোর পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচন
- অভয়নগরে ব্যবসায়ী আনিসুর রহমান হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- সাড়ে চার হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক
- যশোরে দু’দিনব্যাপি নেট্যাৎসব সমাপ্ত
- সাংবাদিক ফারাজী আহমেদ সাঈদ বুলবুলের স্ত্রীর ইন্তেকাল
- স্বামী ও শশুরবাড়ির সদস্যদের বিচার চেয়ে যশোরে গৃহবধূর সংবাদ সম্মেলন
- যবিপ্রবির অভিযুক্ত শিক্ষককে অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত

