Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পাটের ভালো ফলন, দামে হতাশ কৃষক ( ভিডিও সহ )
  • যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার
  • যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • হযরত মুহাম্মদ (সা.)-র আদর্শ অনুসরণে গুরুত্বারোপ অধ্যাপক নার্গিস বেগমের
  • নড়াইলে গাঁজা ও ইয়াবাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার
  • যশোরে পৈত্রিক ভিটা থেকে উচ্ছেদ চেষ্টা, নিরাপত্তাহীনতায় পরিবার
  • পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় : মালিক সমিতি থেকে বহিস্কার নয়ন
  • কোটচাঁদপুরে নজরুল বর্ষ উদযাপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 1
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে যৌতুক দাবিতে মামলা

banglarbhoreBy banglarbhoreFebruary 27, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে যৌতুকের অভিযোগ মামলা করেছে এক গৃহবধু। সোমবার রাতে কোতয়ালি থানায় মামলাটি করেন, যশোরের কেশবপুর থানার বরণঢালী গ্রামের বর্তমানে যশোর শহরের পূর্ব বারান্দীপাড়া খেজুরবাগান খলিলুর রহমানের বাড়ির ভাড়াটিয়া আব্দুল মজিদ বিশ্বাসের মেয়ে সেলিনা খাতুন।

মামলায় আসামি করা হয়, শাশুর কুমিল্লা জেলার লাকসাম থানার চরবাড়িয়া কল্যাণঘাটি গ্রামের নিজাম উদ্দীন (৬০), শাশুড়ি মাছুমা বেগম (৫০) ও ননদ কুমিল্লা জেলার লাকসাম থানার পাশাপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী পারভীন খাতুন।

মামলায় গৃহবধূ উল্লেখ করেন, ২০১৭ সালে নিজাম উদ্দীনের ছেলে কওছার আলমের সাথে তার শরিয়ত মোতাবেক ২ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়। বিয়ের পর গৃহবধূ তার স্বামীর সাথে স্বামীর বাড়িতে ঘর সংসার করতে থাকে। সংসার করাকালীন সময় উল্লেখিত আসামীরা গৃহবধূর কাছে প্রায় সময় যৌতুক দাবি করে।

যৌতুকের দাবীতে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। গৃহবধূর স্বামী কওছার আলম কর্মের উদ্দেশ্যে দীর্ঘদিন যাবত সিঙ্গাপুরে অবস্থান করছে। এমতাবস্থায় শাশুর, শাশুড়ি ও ননদের সাথে বনিবনা না হওয়ায় স্বামীর পরামর্শে গৃববধূ বর্তমান ঠিকানায় বসবাস শুরু করে। উক্ত আসামিরা প্রায় সময় গৃহবধূর ভাড়া বাড়িতে বেড়াতে আসতো।

গত এক সপ্তাহ পূর্বে গৃহবধূ তার স্বামীর অনুরোধে গৃহবধূর আপন বড় ভাই আলমগীর হোসেন গৃহবধূর শ^শুরকে মোবাইল ফোনে গৃহবধূকে তাদের বাসায় নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করতে তারা রাজি হয়। গত ২৪ ফেব্রুয়ারি সকাল ৯ টায় আসামিরা গৃহবধূর ভাড়া বাড়িতে উপস্থিত হন। তারা রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ার পূর্বে গৃহবধূর কাছে পূর্বের ন্যায় দুই লাখ টাকা যৌতুক দাবি করতে থাকে। তারা বলে টাকা নিয়ে কুমিল্লায় ব্যবসা করবে।

গৃহবধূ টাকা দিতে অস্বীকার করায় নিজাম উদ্দীন রেগে গৃহবধূকে বলে টাকা না দিলে কুমিল্লায় ফিরিয়ে নিবে না। প্রয়োজনে তার ছেলেকে দিয়ে তালাক দেয়ার হুমকি দেয়।

গৃহবধূর বড় ভাই আসামিদের জানিয়ে দেয় যৌতুকের টাকা দিতে পারবেনা। এই বলার সাথে সাথে আসামিরা আলমগীর হোসেনকে মারপিট ও গৃহবধূকে লাথি মেরে ফেলে দিয়ে আহত করে। গৃহবধূকে অসুস্থ অবস্থায় যশোর ২৫০ জেনারেল হাসপাাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে পাটের ভালো ফলন, দামে হতাশ কৃষক ( ভিডিও সহ )

    September 1, 2026

    যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার

    August 31, 2026

    যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    August 31, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.