Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাগআঁচড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ
  • যশোরে মানব পাচার প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
  • যশোরে হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ
  • চৌগাছায় অবৈধভাবে বালু ও মাটি কেটে বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা
  • পুনরায় বিয়ের প্রতিশ্রুতিতে নারী নির্যাতনের অভিযোগ
  • যশোর জেনারেল হাসপাতালের নতুন আরএমও ডা. নাহিদ সিরাজ
  • নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
  • যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, November 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে প্রবাসীর স্ত্রীকে যৌন হয়রানি : মেম্বার পুত্র আটক

banglarbhoreBy banglarbhoreFebruary 2, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিবি প্রতিবেদক
যশোরে এক প্রবাসীর স্ত্রীকে যৌন হয়রানির অভিযোগে ইউপি সদস্যের ছেলে মনোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ। গত ২৮ জানুয়ারি দুপুরে সদর উপজেলার ছাতিয়ানতলা গার্লস স্কুল এন্ড কলেজের পিছনে এই ঘটনার পরে ১ ফেব্রুয়ারি রাতে কোতোয়ালি থানায় ভুক্তভোগী নারী মামলা করেন। আটক আসামি মনোয়ার হোসেন বাঘারপাড়া উপজেলার দরাজহাট গ্রামের দক্ষিণপাড়ার রকিব মেম্বরের ছেলে।
বাদী সদর উপজেলার দেয়াপাড়া গ্রামের সাহাপাড়ার বাসিন্দা। তিনি মামলায় উল্লেখ করেছেন, তার স্বামী তিন বছর ওমানে চাকরি করেন। দুইটি মেয়ে নিয়ে তিনি স্বামীর বাড়িতেই বসবাস করেন। স্বামী বাড়িতে না থাকায় আসামি প্রায় সময় তাকে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিতে থাকে। রাজি না হওয়ায় হুমকি ধামকি দেয়াসহ সুযোগ খুঁজতে থাকে। গত ২৮ জানুয়ারি দুপুরে মনোয়ার হোসেন তার বড় মেয়ে স্কুলে দাঁতের যন্ত্রণায় কান্নাকাটি করছে। সেই কথা শুনে আসামি মনোয়ারের মোটরসাইকেলে করে মেয়েকে স্কুল থেকে নিয়ে চিকিৎসা করানোর জন্য বাড়ি থেকে রওনা হলে ছাতিয়ানতলা ইউনাইটেড গার্লস স্কুল এন্ড কলেজের পিছন দিয়ে যাওয়ার সময় হঠাৎ মোটরসাইকেল থামিয়ে হাত ধরে পাশে কুল ক্ষেতের মধ্যে নিয়ে যৌন নীপিড়ন চালানোর চেষ্টা করে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামি মনোয়ার হোসেন দৌঁড়ে পালিয়ে চলে যায়। পরে এই ঘটনায় থানায় মামলা করা হলে পুলিশ মনোয়ারকে আটকের পর আজ (শুক্রবার) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বাগআঁচড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ

    November 11, 2026

    যশোরে মানব পাচার প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

    November 10, 2026

    যশোরে হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ

    November 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.