Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মণিরামপুরে উন্মুক্তের দুদিন পরই ধসে পড়ল কালভার্ট

banglarbhoreBy banglarbhoreFebruary 3, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিবি প্রতিবেদক
যশোরের মণিরামপুর উপজেলার সরসকাঠি গ্রামে একটি বক্স কালভার্ট চলাচলের জন্য উন্মুক্ত করার দুই দিন পরই ধসে পড়েছে। গত বৃহস্পতিবার কালভার্টটির এক অংশের ছাদ ধসে নিচে পড়ার পর আরও দুই অংশের ছাদ দেবে গেছে। রাস্তার মাঝ বরাবর কালভার্ট ভেঙ্গে যাওয়ায় পথচারীদেরকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর কালভার্টটি নির্মাণে ৬৭ হাজার টাকা বরাদ্দ দেয়। রোহিতা ইউনিয়নের সরসকাঠি ওয়ার্ডের ইউপি সদস্য বিল্লাল হোসেনকে প্রকল্পের সভাপতি করে ওই গ্রামের একটি মাটির রাস্তায় কালভার্টটি নির্মাণ করা হয়। অভিযোগ উঠেছে কালভার্টটি নির্মাণে ইউপি সদস্য বিল্লাল বরাদ্দের অর্ধেকেরও কম টাকা খরচ করে বাকি টাকা পকেটে ভরেছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে, প্রতিবার ৪০ দিনের কর্মসূচির কাজের সাথে প্রতি ইউনিয়নে একটি করে বক্স কালভার্ট নির্মাণে বরাদ্দ দেয় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। ৬৭ হাজার টাকা বরাদ্দে গেল মাসে রোহিতা ইউনিয়নের সরসকাঠি গ্রামে একটি কালভার্ট নির্মাণের কাজ শুরু হয়। প্রকল্পের সভাপতি ইউপি সদস্য বিল্লালকে এই কাজে দুই কিস্তিতে ৬৭ হাজার টাকা দেয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, লম্বায় ২০ ফুট ও আড়ে ৫-৬ ফুট আকৃতির কালভার্ট নির্মাণের শুরুতে নিচে বালু দিয়ে ইটের সলিং বুনতে হয়। তারপর লোহার রড দিয়ে নিচে ৬ ইঞ্চি ঢালাই দেওয়ার কথা। এরপর দুই পাশে ইটের ১০ ইঞ্চি দেওয়াল গেঁথে উপরে ১২ মিলি মিটার লোহার রড ঘন করে বুনে ৬ ইঞ্চি ঢালাই দিতে হয়।
উপর নিচে দুই বারই ঢালাই চলার সময় পিআইও দপ্তরের উপসহকারী প্রকৌশলী গোলাম সরোয়ার উপস্থিত থাকার কথা।
স্থানীয়দের অভিযোগ উপজেলা থেকে কেউ কাজ দেখতে আসেনি। ইউপি সদস্য খেয়াল খুশিমত নামমাত্র রড সিমেন্ট দিয়ে কালভার্টটি নির্মাণ করেছেন।
সরসকাঠি ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আমিনুল ইসলাম শিল্পি বলেন, কালভার্ট তৈরির সময় গ্রামের অনেকে কাজ দেখেছেন। শুনেছি কালভার্টে সুপারি গাছের চটা ব্যবহার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, কালভার্টে ২৫ থেকে ৩০ হাজার টাকা খরচ করা হয়েছে।
ইউপি সদস্য বিল্লাল খরচ বাঁচাতে কর্মসূচির শ্রমিক দিয়ে কালভার্টের জন্য মাটি খুঁড়িয়েছেন। আবার কালভার্টের গাঁথুনির কাজও করিয়েছেন কর্মসূচির শ্রমিক দিয়ে।
এই বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য বিল্লাল হোসেন বলেন, ২২ দিন আগে কালভার্টের ছাদ ঢালাই দেয়া হয়েছে। মঙ্গলবার সেন্টারিং খুলে কালভার্ট চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। এর পরপরই ধান বোঝাই ট্রাক কালভার্টের উপর দিয়ে যাওয়ায় ছাদ ধসে পড়েছে।
ইউপি সদস্য বিল্লাল হোসেন বলেন, কালভার্টের কাজে ৫৩ হাজার টাকা খরচ হয়েছে। ধসে পড়ায় আবার নতুন করে কালভার্ট মেরামত করে দেব।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরের উপসহকারী প্রকৌশলী গোলাম সরোয়ার বলেন, রোহিতা ইউনিয়নে নতুন একটি কালভার্ট ধসে পড়ার খবর পেয়েছি। কালভার্টের ছাদের ঢালাই পুরোটা ভেঙ্গে নতুন করে নির্মাণের জন্য প্রকল্পের সভাপতি ইউপি সদস্য বিল্লাল হোসেনকে বলা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.