Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’
  • সাংবাদিক শামছুর রহমানের ২৬তম হত্যাবার্ষিকী পালিত
  • কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস
  • যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
  • সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল
  • বিএনপি নেতা নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকীতে আসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
  • ফেসবুকে আপত্তিকর পেস্টের প্রতিবাদ করায় চাঁদাবাজি মামলা করার অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে
  • দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ৪, ২০২৪

যশোরে চাকুসহ আটক ২

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ৪, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বিবি প্রতিবেদক
যশোরে দুইটি চাকুসহ দুই দুর্বৃত্তকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় কোতোয়ালি থানায় পৃথক দুইটি মামলা হয়েছে। আটকরা হলো, শহরের বারান্দী নাথপাড়ার মামুন হোসেন ও খড়কি শাহ আব্দুল করিম রোডের অমিত হাসান।
পুরাতন কসবা ফাঁড়ি পুলিশের এসআই রনজিত কুমার সেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় শহরের রেলগেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে একদল দুর্বৃত্ত ধারালো চাকু নিয়ে নিজেদের ক্ষমতার দাপট দেখানোর জন্য জনমনে আতংক সৃষ্টি করছে বলে জানতে পারেন। এসময় সেখানে অভিযান চালিয়ে অমিত হাসানকে একটি চাকুসহ আটক করা হয়।
সদর ফাঁড়ি পুলিশের এএসআই আবুল খায়ের গাজী জানিয়েছেন, একইদিন রাত সাড়ে ৯টার দিকে পশ্চিম বারান্দী পাড়া রোজা ফার্নিচারের সামনে একদল দুর্বৃত্ত ধারাল চাকু নিয়ে জনমনে আতংক সৃষ্টি করছে বলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে। এসময় সেখানে অভিযান চালিয়ে মামুন হোসেনকে একটি চাকুসহ আটক করা হয়। শনিবার আটক দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’

সাংবাদিক শামছুর রহমানের ২৬তম হত্যাবার্ষিকী পালিত

কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.