Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’
  • সাংবাদিক শামছুর রহমানের ২৬তম হত্যাবার্ষিকী পালিত
  • কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস
  • যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
  • সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল
  • বিএনপি নেতা নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকীতে আসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
  • ফেসবুকে আপত্তিকর পেস্টের প্রতিবাদ করায় চাঁদাবাজি মামলা করার অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে
  • দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ৪, ২০২৪

শ্রমিকদের সন্তানদের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ার তাগিদ এমপি মহুলের

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ৪, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর ডেস্ক
ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদি মহুল বলেছেন, সমাজের আর দশটা শিশুর মতই মোটর শ্রমিকদের সন্তানরা যেন উপযুক্ত মানুষ হয়ে দেশে ও দশের সেবায় আত্মনিয়োগ করতে পারেন, সে ব্যাপারে শ্রমিকদের এবং তাদের পরিবারকে যত্নশীল হতে হবে।
গতকাল শনিবার সন্ধ্যায় ঝিনাইদহ জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস ও কার পরিবহন শ্রমিক ইউনিয়ন মিলনায়তনে ইউনিয়নের সভাপতি ওয়ালিউর রহমান খানের সভাপতিত্বে প্রয়াত সদস্যদের পরিবারবর্গকে নগদ আর্থিক সহায়তাদান প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি মহুল।
তিনি বলেন, শ্রমিকরা সন্তানদের মানুষ করলেও একশ্রেণির মানুষ তাদের মর্যাদা দেয় না। নিজেদের আন্তরিক প্রচেষ্টা ও সততা দিয়ে তাদের মর্যাদা ফিরিয়ে আনতে হবে, সন্তানদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে যাতে তারা সমাজে মাথা উঁঁচু করে দাঁড়াতে পারে।
ঝিনাইদহ সদর হাসপাতালে কিছু অনিয়মের কথা এবং চিকিৎসকসহ কতিপয় কর্মচারীর অবহেলার বিষয়ে সতর্ক করে মহুল বলেন, জনগণকে সেবা দেয়ার দায়িত্বে অবহেলা বা অনিয়ম গ্রহণযোগ্য নয়। রোগী বা পীড়িতদের সেবাদানে ব্যত্যয় হলে তার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে জবাবদিহি করতে হবে।
এ সময় আওয়ামী লীগ ঝিনাইদহ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরণ, সমাজসেবক ইসরাইল হোসেন শান্তি, ঝিনাইদহ জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ আলী কানু, পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান খোকন উপস্থিত ছিলেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’

সাংবাদিক শামছুর রহমানের ২৬তম হত্যাবার্ষিকী পালিত

কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.