বাংলার ভোর ডেস্ক
‘আসুন কমাই সেবার ব্যবধান’ এই শ্লোগানকে সামনে রেখে নানা আয়োজনে সাতক্ষীরায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে। গতকাল সকালে সাতক্ষীরা ক্যান্সার কেয়ার এন্ড ওয়েলফেয়ার সেন্টার ও রোটারী ক্লাব অব সাতক্ষীরার আয়োজনে শহরের অদূরে বিনেরপোতা ক্যান্সার হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিএসএএইট’র প্রো ভাইস চ্যান্সেলর (প্রশাসন) ও চেয়ারম্যান অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ।
খুলনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রুহুল কুদ্দুস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাহানা মহিদ, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগস্টিক ওনার্স এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, রোটারিয়ান ফাস্ট প্রেসিডেন্ট সৈয়দ হাসান মাহমুদ, রোটারি ক্লাব অব সাতক্ষীরার সম্পাদক অধ্যাপক নুর মোহাম্মদ পাড়।
শিরোনাম:
- সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
- চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
- জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
- যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
- যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
- বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
- যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
- যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !