Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঈদ-তাদের বিচ্ছিন্নতার প্রতীক
  • ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!
  • বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ
  • ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার
  • ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ
  • সাবেক কৃতি খেলোয়াড় যশোরের পরিচিত মুখ বাবুর ইন্তেকাল
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানী পণ্য জব্দ
  • ঈদ সামনে রেখে যশোরে পরিবহন খাতে ভোক্তার অভিযান, জরিমানা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর উপশহরে গৃহবধূর মৃত্যু, স্বামী আটক

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ৫, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

প্রতিবেদক
যশোরে মায়া রাণী (৩৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। মারপিটে আহত অবস্থায় গতকাল সন্ধ্যায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ওই গৃহবধূর লাশ ফেলে পালিয়ে যাওয়ার সময় স্বামী পরিতোষ কুমার সানাকে আটক করেছে পুলিশ। মায়াকে তার স্বামী হত্যা করেছে বলে দাবি নিহত মায়া রাণীর ভাই সুশান্ত কুমার মন্ডলের। মায়া রাণী সাতক্ষীরার আশাশুনি উপজেলার বলাবাড়িয়া গ্রামের বাসিন্দা। কিন্তু তারা যশোর উপশহর এলাকার সুফিয়া ভিলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
কোতোয়ালি থানার এসআই ইয়াসিফ আকবর জয় জানিয়েছেন, এদিন সন্ধ্যা ৬টার দিকে মায়া রানীর স্বামী পরিতোষ কুমার সানা আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে তার স্ত্রীকে। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এরই মধ্যে মায়ার স্বামী সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এদিকে মায়ার ভাই সুশান্ত কুমার মন্ডল জানিয়েছেন, বিয়ের পর থেকেই তাদের সংসারে অশান্তি বিরাজ করছিল। তারই জের ধরে তার স্বামী পরিতোষ কুমার সানা মায়াকে পিটিয়ে হত্যা করেছে। নিহত মায়ার শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
যশোর কোতয়ালী থানার এসআই ইয়াসিফ আকবর জয় আরো জানিয়েছেন, মুমূর্ষু অবস্থায় মায়াকে হাসপাতালে এনেই তার স্বামী পরিতোষ পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে হেফাজতে নেয়। এটি হত্যা নাকি অন্য কোন কারণে মারা গেলো তা ময়নাতদন্ত এবং সরেজমিন তদন্ত ছাড়া বলা যাবে না।
এ ব্যাপারে কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (অপারেসন্স) পলাশ বিশ^াস জানান, উপশহর এলাকার একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন মায়া রাণী ও তার স্বামী পরিতোষ কুমার সানা। সেখান থেকে গতকাল সন্ধ্যায় মুমূর্ষু অবস্থায় মায়া রাণীকে হাসপাতালে নিয়ে যান তার স্বামী। ওই সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ময়নাতদন্ত হলে মৃত্যুর কারণ জানা যাবে। পরবর্তীতে তদন্তে কেউ এই ঘটনার সাথে জড়িত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ

মার্চ ১৮, ২০২৬

ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার

মার্চ ১৮, ২০২৬

ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ

মার্চ ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.