Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’
  • সাংবাদিক শামছুর রহমানের ২৬তম হত্যাবার্ষিকী পালিত
  • কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস
  • যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
  • সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল
  • বিএনপি নেতা নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকীতে আসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
  • ফেসবুকে আপত্তিকর পেস্টের প্রতিবাদ করায় চাঁদাবাজি মামলা করার অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে
  • দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ৫, ২০২৪

যবিপ্রবিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালন

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ৫, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

প্রতিবেদক
গ্রন্থাগারের গুরুত্ব, মর্যাদার বিষয়ে সচেতনতা সৃষ্টি, সবার মধ্যে বই পড়ার আগ্রহ ও আনন্দ ছড়িয়ে দিতে শোভাযাত্রাসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) পালিত হয়েছে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৪। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ।’
দিবসটি উপলক্ষে আজ (সোমবার) বেলা ১১টার সময় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার এক আনন্দ শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রাটি মাইকেল মধুসূদন দত্ত কেন্দ্রীয় গ্রন্থাগার কাম একাডেমিক ভবনের সামনে থেকে শুরু হয়ে কেন্দ্রীয় খেলার মাঠ-অদম্য’ ৭১-প্রশাসনিক ভবন ঘুরে আবার মাইকেল মধুসূদন দত্ত কেন্দ্রীয় গ্রন্থাগার কাম একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আনিছুর রহমান বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে অনেক রকম বই আছে, যেখান থেকে আমরা জ্ঞান অর্জন করতে পারি। অবসর সময়ে এসেও যদি বিভিন্ন বই পড়ি, তাহলে জ্ঞান অর্জন করা সম্ভব। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই।
আলোচনা পর্ব শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান যবিপ্রবির গ্রন্থাগারিক স্বপন কুমার বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন যবিপ্রবির কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মুনিবুর রহমান, রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব, পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও পূর্ত) পরিতোষ কুমার বিশ্বাস, পরিচালক (হিসাব) জাকির হোসেন, প্রধান চিকিৎক কর্মকর্তা ডা. দীপক কুমার মন্ডল, উপ-রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক, জাহাঙ্গীর কবির, কেন্দ্রীয় গ্রন্থাগারের কম্পিউটার প্রোগ্রামার এস এম ওয়ালিউজ্জামান, সহকারী রেজিস্ট্রার নাজনীন সুলতানা, সেকশন অফিসার তুহিন হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ। আলোচনা সভা পরিচালনা করেন কেন্দ্রীয় গ্রন্থাগারের উপ-পরিচালক মেহেদী হাসান।
২০১৮ সাল থেকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এ দিনটি জাতীয় গ্রন্থাগার দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এরই প্রেক্ষিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের উদ্যোগে যথাযথ মর্যাদায় জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৪ উদযাপন করা হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’

সাংবাদিক শামছুর রহমানের ২৬তম হত্যাবার্ষিকী পালিত

কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.