কেশবপুর প্রতিনিধি
কেশবপুরে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা আওয়ামী লীগের আয়োজনে কেশবপুর আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফার সঞ্চালনায় বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন।
প্রধান আলোচক ছিলেন, যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেশবপুরের সাবেক এমপি শাহীন চাকলাদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সাংগঠনিক সম্পাদক ও সাগরদাঁড়ি ইউনিয়ন চেয়ারম্যান কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত,দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ প্রমুখ।
শিরোনাম:
- সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
- চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
- জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
- যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
- যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
- বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
- যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
- যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !