শ্যামনগর প্রতিনিধি
সুন্দরবন থেকে খোলপেটোয়া নদী সাঁতরে লোকালয়ের দিকে আসার পথে একটি হরিণ উদ্ধার করে পুনরায় সুন্দরবনে অবমুক্ত করেছে বনবিভাগ।
আজ (শুক্রবার) সকালে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের খোলপেটুয়া নদী দিয়ে লোকালয়ে আসার পথে হরিণটিকে উদ্ধার করা হয়। স্থানীয়রা হরিণটিকে নদী পেরিয়ে লোকালয়ে আসতে দেখে বনবিভাগকে খবর দেয়। পরে বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশনের সদস্য ও সিপিজি সদস্যরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে খোলপেটুয়া নদী থেকে হরিণটিকে উদ্ধার করতে সক্ষম হন। বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা এবিএম হাবিবুল ইসলাম জানান, অনুমান করছি বাঘের তাড়া খেয়ে খলিসাবুনিয়া এলাকা থেকে হরিণটি খোলপেটুয়া নদী সাঁতরে গাবুরা এলাকার দিকে আসছিলো। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে স্পিডবোটযোগে সেখানে পৌঁছায় বনবিভাগ সদস্যরা। প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর হরিণটিকে উদ্ধার করে সুন্দরবনে কলাগাছিয়ায় ছেড়ে দেয়া হয়েছে।
শিরোনাম:
- সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
- চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
- জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
- যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
- যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
- বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
- যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
- যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !