বাংলার ভোর প্রতিবেদক
গতকাল রাতে শহরের পালবাড়ি এলাকায় যশোর পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন মিলন ওরফে টাক মিলনের অফিসে অভিযান চালিয়েছে পুলিশ।
এ সময় পুলিশ বিদেশি মদসহ কাউন্সিলর মিলনসহ চারজনকে অটক করেছে।
পুলিশ বলছে, হত্যা চাঁদাবাজিসহ ডজনখানেক মামলার চার্জশিটভুক্ত আসামি কাউন্সিলর মিলন। বর্তমানে তিনি জামিনে রয়েছেন। সম্প্রতি পালবাড়ি এলাকার হাই স্পিড ইন্টারনেট ব্যবসায়ী আবুল বাশারকে চাঁদার দাবিতে মারধরের অভিযোগে কাউন্সিলর মিলনের অফিসে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে কাউন্সিলর মিলনের অফিস থেকে চার বোতল বিদেশি মদ উদ্ধার করে পুলিশ। এ সময় কাউন্সিলর মিলনসহ তার চার সঙ্গীকে আটক করে পুলিশ।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, শেখ জাহিদ হোসেন মিলন যশোর জেলা যুবলীগের প্রচার সম্পাদক ও পৌরসভার চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর। শহরের পালবাড়ি মাছ বাজার এলাকায় একটি মাদরাসার সাথে তার একটি অফিস রয়েছে। সেখানে বসে তিনি রাতে সন্ত্রাসীদের নিয়ে মদপান করে এলাকার পরিবেশ নষ্ট করছিলেন। অভিযোগ পেয়ে পুলিশ তার অফিসে তল্লাশি চালায়। এ সময় টাক মিলন পুলিশের উপর চড়াও হলে সঙ্গীসহ তাকে আটক করা হয়।
শিরোনাম:
- ঢাকা-রিয়াদ ফ্লাইট জট: সৌদি সংকটে চাপে প্রবাসী কর্মসংস্থান
- যশোরে আগাম শিম চাষে ব্যস্ত কৃষক
- ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে যশোরে স্মারকলিপি প্রদান
- এলপিজির বাড়তি দামে বৈদ্যুতিক চুলায় ঝোঁক
- নজরুল বর্ষ উপলক্ষে যশোরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
- যশোরে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা আহত
- যশোরে হিজড়া জনগোষ্ঠীর সমঅধিকার ও সেবা নিশ্চিত করতে সংলাপ
- যশোরে ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট, পর্নোগ্রাফি আইনে মামলা
