Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সুখের স্বপ্নে স্বামীর ঘরে এসে নড়াইলে প্রাণ গেল নববধূর
  • যশোরে শিক্ষার্থীদের অগ্রিম বেতন নিয়ে মাদ্রাসার পরিচালক উধাও
  • স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুর্গোৎসবের নিরাপত্তা সভায় অমলেন্দু দাস অপুর অংশগ্রহণ
  • মহেশপুর সীমান্ত : অবৈধভাবে ভারত যাওয়ার সময় শিশু-নারীসহ আটক ৬
  • লোহাগড়ায় সংবাদ সম্মেলন করে আ. লীগ ছাড়লেন হাসান মোল্যা
  • মাগুরায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন বিষয়ে মতবিনিময়
  • ভৈরব নদে গোসল করতে নেমে ৫ বছরের শিশু নিখোঁজ
  • বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন মন্ত্রী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 30
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নিজ দোকানের সামনে বাসচাপায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত

banglarbhoreBy banglarbhoreFebruary 18, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মণিরামপুর সংবাদদাতা
যশোরের মণিরামপুরে নিউ হানিফ পরিবহনের বাসচাপায় অবসরপ্রাপ্ত এক সেনা সার্জেন্ট নিহত হয়েছেন। আজ (রোববার) সকাল ৯টার দিকে যশোর-চুকনগর সড়কের মণিরামপুর পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল গফফার (৫৫) উপজেলার মোহনপুর দক্ষিণপাড়ার বাসিন্দা। পল্লী বিদ্যুৎ দপ্তরের সামনে তার ট্রান্সফরমারের ব্যবসা রয়েছে।
এদিকে জনগণের সহায়তায় পুলিশ বাস ও চালক আলমগীর হোসেনকে আটক করেছে। আলমগীর হোসেনের বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলার চান্দের কোলা গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুল গফফার বাড়ি থেকে পায়ে হেটে মণিরামপুর বাজারে সুচি ট্রেডার্স নামে ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে মণিরামপুর সার্কেল অফিসের সামনে পৌছুলে পিছন দিক থেকে নিউ হানিফ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তার উপর পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফরিদুল ইসলাম আব্দুল গফ্ফারকে মৃত ঘোষণা করেন।
সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও কুয়াদা বাজার থেকে ঘাতক বাসটিকে আটক করে। বাস চালক আলমগীর হোসেনকে পুলিশ হেফাজতে নেয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ বলেন, আব্দুল গফফার একজন সাবেক সেনা সদস্য। তার মরদেহ হাসপাতালে রয়েছে। বাসটি থানায় আনা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সুখের স্বপ্নে স্বামীর ঘরে এসে নড়াইলে প্রাণ গেল নববধূর

    September 30, 2026

    যশোরে শিক্ষার্থীদের অগ্রিম বেতন নিয়ে মাদ্রাসার পরিচালক উধাও

    September 30, 2026

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুর্গোৎসবের নিরাপত্তা সভায় অমলেন্দু দাস অপুর অংশগ্রহণ

    September 30, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.