Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মন্ত্রী হয়ে কাল প্রথম যশোর আসছেন অমিত
  • যশোরে রমজানের শুরুতেই রেশমি জিলাপি বিক্রির হিড়িক
  • পবিত্র রমজানে যানজট নিরসনে পৌরসভার ফুটপাত উচ্ছেদ অভিযান
  • যশোরে ট্রলির ধাক্কায় চাচা নিহত, ভাতিজা আহত
  • যশোরে খাস জমি দখল ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন
  • যশোরে শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে আলোচনা
  • চার শতকের ঐতিহ্যের সাক্ষী আতিয়া মসজিদ
  • শপথের প্রথম দিনেই মাগুরা হাসপাতালে এমপি মনোয়ার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, ফেব্রুয়ারি ২০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ভাষাশহীদদের সম্মান জানাতে মাগুরায় ১০ ভারতীয় সাইক্লিস্ট

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ১৮, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মাগুরা প্রতিনিধি
‘বাংলা কখনও হয় না ভাগ, বাংলা ভাষায় আমরা এক’ এ স্লোগানে কলকাতা প্রেসক্লাব থেকে অমর একুশে ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি সম্মান জানাতে বাইসাকল র‌্যালি নিয়ে বাংলাদেশে এসেছেন ১০ জন।
আজ (রোববার) সকালে মাগুরা ভায়না মোড় থেকে সাইকেল র‌্যালিটি ফরিদপুরের উদ্দেশে যাত্রা শুরু করে।
১০০ মাইলস নামে একটি ট্রাভেল এজেন্সি এ র‌্যালির আয়োজক। সাইকেল র‌্যালির টিম লিডার সরজিত রায় বলেন, একুশে ফ্রেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলা আমাদেরও মাতৃভাষা। ভাষার জন্য আত্মত্যাগের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। ভাষার ভিত্তিতে একটি রাষ্ট্র গড়ে ওঠে। তাই ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে আমরা গত ১৫ ফেব্রুয়ারি কলকাতা প্রেসক্লাব থেকে ১০ জনের একটি দল যাত্রা শুরু করেছি। বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে ঢুকে ১৭ ফেব্রুয়ারি রাতে আমরা মাগুরা পৌঁছেছি। একটি আবাসিক হোটেলে রাতযাপনের পর সকালে আমরা যাত্রা করছি ফরিদপুরের উদ্দেশে।
২০১২ সাল থেকে প্রতি বছর আমরা ঢাকার উদ্দেশে বাইসাকেল র‌্যালি করে আসছি, যোগ করেন তিনি।
১০০ মাইলসের (হান্ড্রেড মাইলস) নতুন সদস্য অনির্বান সাহা ও সুদ্বীপ দাস বলেন, নিজের মাতৃভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সালাম, রফিক, বরকত, জব্বাররা প্রাণ দিয়েছেন। তাদের সম্মানে শহীদ মিনারে মালা দিতে পারলে ভালো লাগবে। এজন্য ১০০ মাইলসের পক্ষ থেকে বাংলাদেশে আসা।
যাত্রা পথে গতকাল মাগুরা থেকে ফরিদপুর, রাজবাড়ী মানিকগঞ্জ হয়ে বুধবার (২১ ফেব্রুয়ারি) সাইকলটি র‌্যালিটি ঢাকা পৌঁছাবে। এরপর একুশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের সম্মান জানাতে ফুল দেবেন তারা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মন্ত্রী হয়ে কাল প্রথম যশোর আসছেন অমিত

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

যশোরে রমজানের শুরুতেই রেশমি জিলাপি বিক্রির হিড়িক

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

পবিত্র রমজানে যানজট নিরসনে পৌরসভার ফুটপাত উচ্ছেদ অভিযান

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.